আমাদের কথা খুঁজে নিন

   

জরুরি বৈঠকে বসছেন মন্নুজান, নেই নৌমন্ত্রীর নাম

পোশাকশিল্পের চলমান অস্থিরতা নিরসনে আজ বুধবার বেলা তিনটায় জরুরি বৈঠক ডেকেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সূত্র আজ প্রথম আলো ডটকমকে এই বৈঠক ডাকার তথ্য নিশ্চিত করেছে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক এবং মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন।
শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ৭০টি সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে আমন্ত্রিতদের তালিকায় নৌপরিবহনমন্ত্রী ও তাঁর সংগঠনের নাম নেই।

 

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।