আমাদের কথা খুঁজে নিন

   

Android ইউজাররা ফেসবুকের Photo ফোনে সেভ করবেন কিভাবে? না জানলে পড়ুন

আমার দেশ বাংলাদেশ

যারা Android ফোন ব্যাবহার করেন তারা প্রায় সবাই ই ফোনে ফেসবুক ব্যাবহার করেন। ফেসবুকে নিউজ ফিড বা এ্যালবামে অনেক ছবি শেয়ার করা হয়। এর যে কোন ছবি ইচ্ছা করলেই আপনি আপনার ফোনে সেভ করে রাখতে পারেন। যারা জানেননা তাদের জন্য এই পোষ্ট- ফেসবুকে ফটো সেভ করার কোন অপশন না থাকায় আপনাকে প্রথমে গুগল প্লে-ষ্টোরে গিয়ে "facebookphotossave" (Facebook Photo Save) লিখে সার্চ দিয়ে ওই এপ্লিকেশনটি ইন্সটল করে নিতে হবে। ফেসবুকে ঢুকে কোন ছবির উপর টাচ করলে সেটি বড় হয়ে প্রদর্শিত হয় আপনারা জানেন।

যে ছবি সেভ করতে চান তা টাচ করে বড় করুন। এর পর নীচের পদ্ধতি অনুসরণ করুন। ছবি বড় করে ওই ছবির শেয়ারের অপশনে যান (১ নং ছবিতে শেয়ার অপশন দেখানো হয়েছে) শেয়ার অপশনে গেলে শেয়ার করার জন্য facebook, email, bluetooth ইত্যাদির সাথে আপনার ইন্সটল করা Facebook Photo Save দেখতে পাবেন (উপরের ২ নং ছবিতে দেখুন)। (হুবহু একই অবস্থানে হয়তো পাবেনা, আপনার স্ক্রিনে উপরে বা নীচে থাকতে পারে । ) উপরের কাজ দুটি করতে পারলে নীচের ছবির মত অপশন পাবেন।

সেখানে আপনি ছবি কোথায় সেভ করতে চান তা নির্ধারন করুন ব্যাস, হয়ে গেল। এবার এই ছবি খুঁজে পাবেন কোথায়? আপনার ফোনের বা SD কার্ডের মেমরিতে Facebook Photo Save নামের একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। সেভ করা সব ছবি ওই ফোল্ডারে খুঁজে পাবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.