দেশের অর্থনীতির ওপর হুমকি প্রত্যাহার করলে রিপাবলিকানদের সঙ্গে বাজেট আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, রিপাবলিকানরা অন্যায় দাবি করছে।
এর আগে, বাজেট সংকট সমাধানে রিপালিকান নেতারা প্রেসিডেন্ট ওবামার সঙ্গে ফের আলোচনায় বসার আশাবাদ ব্যক্ত করেন। এর জবাবে ওবামা এসব কথা জানান।
এ ব্যাপারে রিপাবলিকান হাউসের স্পিকার জন বোয়েহনার সাংবাদিকদের বলেন, 'ওবামা আলোচনায় বসতে অস্বীকার করার তারা হতাশ'।
উল্লেখ্য, বাজেট ইস্যুতে এখনো মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদ একমত হতে না পারায় কাটছে না দেশটির অর্থনৈতিক সংকট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।