আমাদের কথা খুঁজে নিন

   

ঈদে এনটিভিতে সাত দিনব্যাপী বিরতিহীন নাটক

ঈদুল আজহা উপলক্ষে সাত দিনব্যাপী বিরতিহীন নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি।

চ্যানেলটির বরাতে জানা গেছে, ১৬ অক্টোবর ঈদের দিন থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন রাত আটটা ১০ মিনিটে এক ঘণ্টার এই বিশেষ নাটকগুলো প্রচারিত হবে। কোনো রকম বিরতি ছাড়াই নাটকগুলো উপভোগের সুযোগ পাবেন দর্শকেরা।

ঈদের দিন ১৬ অক্টোবর প্রচারিত হবে নাটক ‘সত্য বালক’। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তিশা, মিশু সাব্বির, শামীমা নাজনীন, তারিক স্বপন, আল আমিন প্রমুখ।

আশফাক নিপুণের রচনা ও পরিচালনায় নাটক ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’ প্রচারিত হবে ১৭ অক্টোবর। নাটকটিতে অভিনয় করেছেন তাহসান, মিথিলা, স্পর্শিয়া, তৌসিফ, আর জে অপু প্রমুখ।

ঈদের তৃতীয় দিন ১৮ অক্টোবর প্রচারিত হবে নাটক ‘চুপ! ভাই কিছু বলবে’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপি করিম, সামিহা, হারুন, শাহনেওয়াজ রিপন প্রমুখ। ইমরাউল রাফাতের রচনা ও পরিচালনায় নাটক ‘লাভ লেইন’ প্রচারিত হবে ১৯ অক্টোবর।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাহসান, তিশা, ঊর্মিলা, সাবেরী আলম, কাজী উজ্জ্বল, রাশেদা চৌধুরী প্রমুখ।

জাহিদ হাসান পরিচালিত ও অভিনীত নাটক ‘স্বপ্নদৃশ্য’ প্রচারিত হবে ২০ অক্টোবর। গোলাম রাব্বানীর রচনায় নাটকটির বিভিন্ন চরিত্রে রয়েছেন জাহিদ হাসান, ফারাহ রুমা, আঞ্জুমান্দ আরা বকুল প্রমুখ। ২১ অক্টোবর প্রচারিত হবে নাটক ‘কবিতা না ভালোবাসা’। ইশতিয়াক আহমেদ রুমেলের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, বিদ্যা সিনহা মীম, সোহেল খান প্রমুখ।



সর্বশেষ ২২ অক্টোবর প্রচারিত হবে নাটক ‘হাফিজ মামা’। লিটু সাখাওয়াতের রচনা ও শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, মৌসুমী হামিদ, ডা. এজাজ প্রমুখ।

এ ছাড়া ঈদের সাত দিন রাত নয়টা ৫৫ মিনিটে দুই মিনিট বিজ্ঞাপন বিরতিতে প্রচারিত হবে বিশেষ ধারাবাহিক নাটক ‘ভালোবাসার গল্প’। ইকবাল হোসাইন চৌধুরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপি করিম, সুমাইয়া শিমু, শখ, মেহজাবিন, ফজলুর রহমান বাবু, মিশু সাব্বির, মুকিত প্রমুখ।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।