আমাদের কথা খুঁজে নিন

   

বেতিসকে উড়িয়ে বার্সার কাছাকাছি আতলেতিকো

ম্যাচ শুরু হতেই গোল করেছেন আতলেতিকোর তরুণ মিডফিল্ডার অলিভার তোরেস । সঙ্গে স্পেন ফরোয়ার্ড ডাভিদ ভিয়ার জোড়া গোলে রোববার রাতে ৫-০ গোলে জিতেছে দিয়োগো সিমিওনের দল।
খেলা শুরুর বাঁশি বাজতেই প্লেমেকার কোকে প্রতিপক্ষের সীমানায় ঢুকে বাঁ দিক থেকে নিচু ক্রস দেন পেনাল্টি বক্সে, যা থেকে গোল করেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার অলিভার তোরেস। ঘড়ির কাটা তখন মাত্র ১৪ সেকেন্ড পেরিয়েছে।
২০০৮ সালের জানুয়ারিতে লা লিগায় দ্রুততম সময়ে গোল করেছিলেন জোসেবা লরেন্তে।

রিয়াল ভায়াদোলিদের এই ফুটবলার গোল করেছিলেন সাত সেকেন্ডের মধ্যে।
দ্বিতীয়ার্ধের শুরুতে পর পর দুটি গোল করেন বার্সেলোনা থেকে আতলেতিকো মাদ্রিদে আসা ডাভিদ ভিয়া। এরপর এ মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা দিয়োগো কস্তাকে গোল বানিয়ে দেন তিনি। এবারের লা লিগায় ব্রাজিলের এই স্ট্রাইকারের গোলসংখ্যা দাঁড়ালো ১১টিতে।
খেলার শেষ মুহূর্তে ব্যবধান ৫-০ করেন আতলেতিকোর অধিনায়ক গাবি।


দশ খেলায় নয়টিতে জিতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা বার্সেলোনার মাত্র এক পয়েন্ট পেছনে আছে আতলেতিকো। আর রিয়ালের (২২) চেয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে স্পেনের তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হওয়া দলটি।
জয় পেয়েছে চতুর্থ স্থানে থাকা ভিয়ারিয়ালও। রোববার রাতে ৪-১ গোলে তারা হারিয়েছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ভ্যালেন্সিয়াকে।
রোববার অন্য দুটি খেলায় রিয়াল সোসিয়েদাদ ৩-০ গোলে আলমেরিয়া ও সেভিয়া ২-১ গোলে ওসাসুনাকে হারিয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।