আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্ব(ছেলে vs মেয়ে)

☞মেয়েদের মাঝে বন্ধুত্ব : এক মহিলা রাতে বাড়ি ফিরলো না । পরদিন সে ফিরে আসার পর তার স্বামী তাকে রাতে কোথায় কাটিয়েছে তা জিজ্ঞেস করলো । মহিলা জবাব দিলো সে তার এক বান্ধবীর বাসায় রাত কাটিয়েছে । স্বামী তখন ঐ মহিলার দশজন ক্লোজ বান্ধবীকে কল দিয়ে সত্যতা জানতে চাইলো । সব বান্ধবী অস্বীকার করলো ! তারা এ বিষয়ে কিছু জানেই না !! ☞ছেলেদের মাঝে বন্ধুত্ব : এক লোক রাতে বাড়ি ফিরলো না ।

পরদিন সে ফিরে আসার পর তার স্ত্রী তাকে রাতে কোথায় কাটিয়েছে তা জিজ্ঞেস করলো । লোকটা জবাব দিলো সে তার এক বন্ধুর বাসায় রাত কাটিয়েছে । স্ত্রী তখন ঐ লোকের দশজন ক্লোজ বন্ধুকে কল দিয়ে সত্যতা জানতে চাইলো । আটজন বন্ধু উত্তর দিলো যে লোকটা রাতে তাদের সাথেই ছিলো ! বাকী দুজন বন্ধুর উত্তর ছিলো যে লোকটা এখনো তাদের সাথেই নাক ডাকাচ্ছে !! ( সম্পূর্ণ অনুবাদকৃত । মেয়েরা ভূল বুঝবেন না ।

) ⓔভাষান্তর:আসিফ জামানⓝ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।