আমাদের কথা খুঁজে নিন

   

জোসেফাইনের কাছে লেখা প্রেমপত্র

এপ্রিল ৩, ১৭৯৬

 

প্রিয়,

সিটিজেনেস জোসেফাইন বোনাপার্ট

 

আমি তোমার সমস্ত চিঠিই পেয়েছি। কিন্তু কোনোটাই শেষ চিঠির মতো এতটা আমার মনে ছাপ ফেলতে পারেনি। প্রিয়তমা, কেমন করে তুমি এরকম একটা চিঠি আমাকে লিখতে পারলে! তুমি কি জানো না আমার দুঃখ-বেদনাকে বাদ দিয়েই আমি কতটা সংকটের মুখে আছি।

কী স্টাইলে, কী অনুভূতি তুমি আমাকে দেখাতে চাইছ! সেগুলো পুড়ে গেছে এবং আমার হৃদয় কেউ ছারখার করে দিয়ে গেছে।

আমার এক এবং একমাত্র জোসেফাইন, তুমি ছাড়া আমার জীবনে কোনো আনন্দই নেই।

তুমি ছাড়া গোটা বিশ্বই যেন মরুভূমি, যেখানে মরূদ্যান বলতে কেবল মাত্র আমিই, যেখানে আমি মনের কথা বলতে পারি না। তুমি আত্দার থেকেও আরও বড় কিছু আমার থেকে ছিনিয়ে নিয়েছ। তুমিই আমার জীবনের একমাত্র চিন্তামণি।

যখন আমি কাজের ভারে ক্লান্ত, পরিশ্রান্ত হয়ে যাই, তখন আমি সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে চাই, যখন লোকেরা আমাকে নিয়ে হাসি-ঠাট্টা করে, বিরক্ত করে, তখন বেঁচে থাকতেও আমার ঘৃণা হয়, আমি বুকের উপর হাত রাখি, তোমার ছবি সেখানে টাঙানো থাকে, আমি সেটার দিকে তাকাই। ভালোবাসাই আমাকে প্রকৃত আনন্দ এনে দেয়।

সমস্ত কিছুই দূর হয়ে যায়, শুধু যে সময়টা আমি আমার প্রেমিকার সঙ্গে কাটিয়েছি।

কী জাদুতে তুমি আমার সমস্ত কিছুই বন্দী করে নিয়েছ? জোসেফাইনের জন্য বেঁচে থাকা আমার কাছে ইতিহাস হয়ে থাকবে। আমি তোমার কাছে আসতে চেষ্টা করছি। কিন্তু আমি কী বোকা! খেয়ালই করিনি যে তুমি আর আমি ক্রমে সরে যাচ্ছি। কতগুলো দেশ আমাদের আলাদা করে রাখবে! আমার প্রিয়তমা! আমি জানি না আমার ভাগ্যে কী আছে, কিন্তু যদি তা এখনো আমার থেকে তোমাকে দূরে রাখতে চায়, তাহলে সেটা অসহ্য হয়ে উঠবে! আর তখন এই অদম্য সাহসও আমার কাছে কম মনে হবে।

একসময় আমি আমার সাহস নিয়ে ভীষণ গর্ববোধ করতাম। আবার কখনো ভাবতাম যে, মৃত্যু কিছু বুঝে ওঠার আগেই তা কেড়ে নিয়ে চলে যাবে। কিন্তু আজকে জোসেফাইন বিপদের মধ্যে দিন কাটাচ্ছে বা সে অসুস্থ, এই সমস্ত চিন্তাধারাতেই জোসেফাইন যে আমাকে ভালোবাসে তা আমাকে স্বস্তি দিচ্ছে না, প্রতিহিংসার সাহস এবং রাগ থাকা সত্ত্বেও আমার রক্ত চলাচল শিথিল করে দিচ্ছে এবং আমাকে আরও বেশি দুঃখিত ও বিষণ্ন করে তুলছে। তোমাকে না ভালোবাসতে পেরে মারা যাওয়া, তোমাকে না জানতে পেরে মারা যাওয়া নরক যন্ত্রণার সমান, যেন চূড়ান্ত শূন্যতার জীবন্ত প্রতিবিম্ব। আমার যেন দম বন্ধ হয়ে আসছে।

আমার একমাত্র সঙ্গিনী যাকে ভাগ্য জীবনের দুঃখসম পথে হাঁটতে বাধ্য করেছে, যেদিন আমি তোমাকে হারাব, সেদিনই প্রকৃতি তার উষ্ণতা হারাবে, আর আমার জীবন বলে কিছু থাকবে না। আমি এখন থামছি প্রিয়তমা, আমার হৃদয় দুঃখে ভরে গেছে, শরীর পরিশ্রান্ত, আমার উদ্যম নিঃশেষ। এখন আমার উপর মানুষ ভর করেছে। আমি তাদের ঘৃণা করি। তারা আমাকে হৃদয় থেকে আলাদা করতে চাইছে।

অজনেলিয়ার কাছে পোর্ট মরিসে আছি। আগামীকাল আলবেনজা যাব। আমি বুয়েলিউকে নিয়ে সন্তুষ্ট। সে তার পূর্বসূরির থেকেও বেশি ক্ষমতাবান। আশা করি, আমি তাকে অজান্তেই পরাজিত করব।

ভয় পেয়ো না। তোমার চোখের মতোই আমাকে ভালোবাস। কিন্তু সেটাই যথেষ্ট নয়। তোমার মতো, তোমার থেকেও বেশি, তোমার চিন্তাধারার থেকেও বেশি, তোমার জীবনের চেয়েও, তোমার সবকিছুর থেকেও।

আমাকে ক্ষমা করো, প্রিয়া, আমি উন্মাদ, কেউ যখন গভীরভাবে ভাবে, তখন তার কাছে প্রকৃতিও শূন্য মনে হয়, যখন তুমি কাউকে ভালোবাস তখনো তার একই মনে হয়।

 

ইতি

বোনাপার্ট

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।