পুস্প বালা
-
রেনু আমার পুস্প বালা
গহন পথের দিশা;
হৃদয় মাঝে স্বপ্ন ঘেরা
আকুতি ভরা নেশা।
রেনু আমার প্রাণের স্পন্দন
নিঃস্বাসেরই টান;
সারা দেহের শিরা-উপশিরায়
রক্ত ব‘হ মান।
রেনু আমার মনের আকাশে
একটি ধ্র“ব তারা;
সাত-সাগর আর তের নদী
অবুঝ পাগল পারা।
রেনু আমার চির চেনা
শ্যামল পথের মায়া;
সৃষ্টি সেরা কল্পনা মোর
ভালবাসার ছায়া।
রেনু আমার চোখের তারায়
সুরমা ভেজা আখি;
হৃদয় মাঝে সংগোপনে তারে
আড়াল দিয়ে রাখি।
রেনু আমার হৃদয় বধু
সুখ-দুঃখেরই সাথী;
নিশিত কালো অমাবশ্যায়
আধার ঘরের বাতি।
রেনু আমার মাথার কাকন
হাতের দু‘গাছি বালা;
প্রবাসী বন্ধুর চোখের জল
আ পেক্ষাই পালা।
যখন ভাবি যেখানে যেমন
সে যে আমার প্রাণ;
সারা জনমেও শেষ হবে না
গেয়ে রেনুর গান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।