আমাদের কথা খুঁজে নিন

   

মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস

গত নয় বছরে দেশে প্রসবকালীন মাতৃমৃত্যুর হার ৪০ শতাংশ হ্রাস পেয়েছে। আজ সোমবার জাতীয় সংসদে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ তথ্য জানিয়েছেন।  বিকেল সাড়ে চারটার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

সরকারি দলের সাংসদ শহীদুজ্জামান সরকারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০০১ সালে বাংলাদেশ মাতৃমৃত্যু জরিপ অনুযায়ী এ হার ছিল প্রতি এক লাখে ৩২২ জন।

২০১০ সালের জরিপ অনুযায়ী, এই মৃত্যুর হার ১৯৪ জন। একই জরিপে আরও বলা হয়েছে, সন্তান প্রসবের সময় প্রতিবছর সাত হাজার ৩৩২ জন মা মারা যান। মাতৃমৃত্যুর হার কমানোর জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ জানান, লন্ডনের খ্যাতনামা জাদুঘর মাদাম তুসোতে বিশ্বের অন্য নেতাদের প্রতিকৃতির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থান পাওয়াটা হবে জাতির জন্য গৌরবের। এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

তাদের পরামর্শ পাওয়ার পর মাদাম তুসোর মোমের জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।