আমাদের কথা খুঁজে নিন

   

তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো =[শাফিক আফতাব]= তুমি চোখে চোখ রাখতেই ঝনঝন অনুরণন শুরু হলো আবহমানতার ফড়িংগুলো উচ্ছল নৃত্যে জাগালো আমায় রত্তের ভেতর ঢেউ ছলোছলো __ মাত্রাবৃত্ত ছন্দ দুলো উঠলো সংক্ষিপ্ত গীতিকবিতায়। তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো পৃথিবীর মোহন মধুর রাত্রিগুলো জমা হলো হাতের মুঠোয় __ পৃথিবীর সবফুলগুলো একযোগে ফুটতে থাকলো, তুমি আরও কেমন মোহনীয় হয়ে উঠলে সুন্দর দুটোয়।

নবান্নে ভাতের ভাঁপ যেন তোমার থেকে বিচ্ছূতি হতে থাকলো কী এক উৎসবের আমেজে ম ম উৎরোল হৃদয়ে আমার __ রাজদরবারে ভোজনের নিমিত্তে আমারে কে যেন ডাকলো ! আহা ! কোন সুরায় সুধায় মিশে আমি হয়ে গেলাম একাকার। তুমি স্পর্শমাত্রই দৃশ্যের পর দৃশ্য বদলে যেতে থাকলো ; আমার মুখের পরে স্বর্গের সুধা রেণু কে যেন মাখলো। ২৩.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.