আমাদের কথা খুঁজে নিন

   

চিতলমারীতে আগুনে ছয় কৃষকের ঘর ছাই

বাগেরহাটের চিতলমারী উপজেলায় অগ্নিকাণ্ডে ছয় কৃষকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রায়গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে সাতটার দিকে রায়গ্রামের মিলন বাগচীর বসতঘরে মুঠোফোন সেটের চার্জারে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে তাঁর ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন রতন বাগচী, চট্টুল বাগচী, সুধীর বাগচী, সুব্রত বাগচী ও রাজু পালের বসতঘরেও ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বাগেরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা এসে তাদের সঙ্গে যোগ দেন। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.