বর্তমান যুগে আমরা যতটা না সভ্য হচ্ছি তার চেয়ে বেশী অসভ্যের দিকে ধাবিত হচ্ছি দিনদিন। আকাশ সংস্কৃতির এই যুগে মিডিয়ার যেরকম প্রসার ঘটেছে তেমনি এসব মিডিয়াতে আগমন ঘটতেছে অনেক নতুন মুখের। যদিও তাদের মিডিয়াতে কাজ করা সম্পর্কে ধারণা অনেক কম। তারা অল্প সময়ে স্টার হবার জন্য নিজের সর্বস্ব বিকিয়ে দিতেও দ্বিধাবোধ করছে না। তাদের অনেকের হয়ত ধারণা, একবার মেলামেশা করলে কিছুই হয় না।
আগে তো স্টার হয়ে নিই তারপর কোন একটা দাতব্য প্রতিষ্ঠানে কিছু টাকা দান করে সেটা পুষিয়ে নেওয়া যাবে।
শোবিজের অনেক মডেল তাদের শারীরিক গ্লামার দেখিয়ে পরিচালকদের মনোরঞ্জন করে মিডিয়াতে তাদের ক্যারিয়ার গড়ায় ব্যস্ত। তারা হয়ত মনে করেছে যে, পরিচালকদের সাথে তারা যতটা মধুর সময় পার করেছে তার প্রমাণ হয়ত থাকবে না। কিন্তু অনেক পরিচালকেরা ঐসব সস্তা মডেলের জ্ঞাতসরে কিংবা অজ্ঞাতসরে সেই মধুর সময়টার একটা প্রমাণ রেখে দেয়, যাতে করে পরবর্তিতে ঐ মডেলকে আবারো ঐ কাজে বাধ্য করা যায়। কিন্তু পরবর্তিতে পরিচালক যখন ঐ মডেলকে আবারো ঐ কাজে রাজী করাতে ব্যর্থ হয় তখন তাদের পুর্বের মধুর সময়ের মেলামেশাটা ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়।
এর ফলে অনেক মডেলের ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় আবার অনেক মডেল আছে যারা কিছুদিন গোপনে থাকে এবং ঐ ব্যাপারটা চাপা পরে গেলে আবারো তারা মিডিয়াতে ফিরে আসে, কিন্তু এতে করে কি তারা দর্শকদের কাছে থেকে আগের মত সম্মান পায়...? না পায় না, তার কারণ হল-মানুষের চরিত্রে একবার কালি পড়ে গেলে তা মৃত্যু ছাড়া ওঠানো সম্ভব না। তেমনি আমরা যখন ঐ রকম স্ক্যান্ডাল বের হওয়া মডেলের নাটক দেখি তখন সেই মডেলের অভিনয় আমরা ঘৃণা ভরে দেখি। তাদের তো নুন্যতম লজ্জা থাকা উচিৎ ছিল, যখন তাদের স্ক্যান্ডাল বের হয় তখন তারা যদি ঐ মিডিয়া বাদ দিয়ে আল্লাহ্র কাছে ঐ পাপের জন্য ক্ষমা ভিক্ষা করে এবং পরবর্তিতে তারা যদি ঐ পথে ফিরে না যায় তাহলে আমার মনেহয় আল্লাহতালা তাদের ঐ পাপ ক্ষমা করে দিতেন। কিন্তু কয়জন এরকম আছেন। সাম্প্রতিক সময়ের কয়েকটা আলোচিত স্ক্যান্ডাল জনগণকে আবারো নাড়া দিয়েছে।
এক্ষেত্রে অভিনয়ের পাশাপাশি সংগীত শিল্পীরাও বাদ যাচ্ছে না। তারা নিজের স্বজ্ঞানে সাময়িক আনন্দ লাভ কিংবা অতিরিক্ত কিছু টাকার জন্য নিজের চরিত্রকে বিসর্জন দিয়ে অন্যের সাথে দিনের পর দিন বিছানায় শুয়ে যাচ্ছে। এতে করে লাভটা কি হচ্ছে...? কিছুই না, বরং আজীবন মানুষের কাছে নষ্ট একটা মেয়ে পরিচিত হয়ে সমাজে বসবাস করতে হচ্ছে।
এখন বিষয় হচ্ছে যে, কেন এইসব সস্তা আর্টিস্ট এখনো মিডিয়াতে কাজ করার ফ্লোর পাচ্ছে নাকি তারা এখনো পরিচালকদের মন যুগিয়ে যাচ্ছে...?
স্ক্যান্ডাল অনেকেরই আছে, হয়ত কারোটা প্রকাশ পায় আবার কারোটা প্রকাশ পায় না। মডেলরা একবার ভাবুন তো নিজের ইজ্জতের চেয়ে কি আপনার ক্যারিয়ারটাই কি বড়...? যে ক্যারিয়ারের জন্য আমার ইজ্জতকে বিলিয়ে দিতে হয় সেইরকম সস্তা ক্যারিয়ারে আমি কেন যাব...? প্রশ্ন রইল সবার কাছে...!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।