যুদ্ধ ঘোষনা করেছি আমি তোমার সাথে, যদি ভালোবাস তাহলেই যুদ্ধ বিরতি হবে। অনেক দিন ধরেই সামুর অনেক অনেক ব্লগারদের লেখাগুলো পড়ছি। এর মধ্যে অনেক সাহিত্য যেমন গল্প, কবিতা, প্রবন্ধ, ছড়া তেমনি রয়েছে আমার অসম্ভব প্রিয় রম্য লেখাও। তছাড়াও সমসাময়িক বিষয়গুলো জানতে পারারও অন্যতম মাধ্যম হয়ে আছে আমাদের প্রিয় এই সামহোয়্যার ইন ব্লগ। এতদিন অনেক ইচ্ছা থাকা স্বত্ত্বেও একটা নিকের অভাবে কোন আলোচনায় অংশগ্রহণ করতে পারি নি। ভালোলাগা লেখাগুলোতেও প্লাস দেওয়ার আনন্দ থেকে হয়েছি বন্চিত। তাই আজ অনেক সাহস করে একটা নিক খুলেই ফেল্লাম। হা হা এখন থেকে প্রিয় লেখকদের সাথে যোগাযোগ করা কোন ব্যাপারই না এখন দ্রুত সেইফ বা জেনারেল হওয়ার অপেক্ষা। জানি এই পোস্ট কারো চোখে পড়ার সম্ভাবনা খুব কম। যদি ভুল করেও আমার পোস্টে চলে আসেন তাহলে মিষ্টিমুখ করে যেতে ভুলবেন না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।