আমাদের কথা খুঁজে নিন

   

'সৌরনগরী' হওয়ার পথে এগিয়ে গেল নিউ টাউন

'সোলার সিটি' বা 'সৌরনগরী' হওয়ার পথে কার্যত অনেকটা এগিয়ে গেল কলকাতার নিউ টাউন।

হিডকো সূত্রে জানা গিয়েছে, নিউ টাউনকে সোলার সিটি করার জন্য কেন্দ্রীয় সরকারের অপ্রচলিত ও পুনর্ব্যবহারযোগ্য শক্তি মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) জমা দেওয়া হয়েছিল। সেই রিপোর্ট অনুমোদন করেছে ওই মন্ত্রণালয়।

এদিকে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেছেন,'বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)-র বিশেষজ্ঞ অধ্যাপকদের দিয়ে আমরা এই প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছিলাম। দিল্লিতে সেই রিপোর্ট পেশ করা হয়েছিল।

সেটি অনুমোদিত হয়েছে। ফলে আর কোনও বাধা রইল না। এ বার দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হবে। তার পরেই নিউ টাউনকে সোলার সিটি হিসেবে তৈরি করার কাজ শুরু হবে। '

হিডকো সূত্রে জানা গিয়েছে, বড় বড় সৌর প্যানেল বসাতে গেলে অনেক জমির প্রয়োজন।

কিন্তু হিডকো সৌর প্যানেল বসানোর জন্য কোনও জমি নষ্ট করছে না।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, পরিকল্পিত উপনগরী নিউ টাউনে জমির সদ্ব্যবহারের কথা চিন্তা করা হচ্ছে প্রথম থেকেই। সে কারণে সৌর প্যানেল বসানোর জন্য একটি কৃত্রিম খালকে বেছে নেওয়া হয়েছে।

হিডকো সূত্রে খবর, নিউ টাউনের ইকো পার্কের পিছনে ওই কৃত্রিম খাল তৈরি করা হয়েছে। সেই খালের উপরে সৌর প্যানেলগুলি বসানো হবে।

সৌর প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ সরাসরি চলে যাবে নিউ টাউনের ইলেকট্রিসিটি সাপ্লাই অফিসের গ্রিডে।

চেয়ারম্যান দেবাশিস সেন আরও জানিয়েছেন, এই সৌর প্যানেল থেকে ৫০০ কিলোওয়াট বিদ্যুৎ তৈরি হবে। হিডকোর দাবি, যেহেতু এই বিদ্যুৎ সৌর প্রযুক্তিতে তৈরি হয়ে সরাসরি ইলেকট্রিক সাপ্লাই অফিসে চলে যাবে, তাই এর থেকে তারা কিছুটা ছাড়ও পাবে। দেবাশিসবাবু বলেন,'এর ফলে আমাদের বিদ্যুতের বিলে কিছুটা সাশ্রয় হবে। সেই সাশ্রয় থেকে আমরা আবার শহরের সৌর্ন্দযায়নে মনোনিবেশ করতে পারব।

'

কলকাতার সন্নিকটে নতুন এই উপনগরীতে যেমন সৌন্দর্য বর্ধন হচ্ছে, পাশাপাশি এই উপনগরীকে যতটা সম্ভব পরিবেশ-বান্ধব করে তোলা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.