আমাদের কথা খুঁজে নিন

   

মতিয়ার প্রতিদ্বন্দ্বী বদিউজ্জামানের নির্বাচন বয়কট

শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরীর প্রতিদ্বন্দ্বী কেন্দ্রীয় কৃষক লীগ নেতা বদিউজ্জামান বাদশা কারচুপির অভিযোগ এনে নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। আজ রবিবার দুপুর ২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বদিউজ্জামান বাদশা অভিযোগ করেন, নকলা উপজেলার ৬৩টি কেন্দ্রের মধ্যে ৫০টি কেন্দ্র থেকে তার প্রতিনিধিদের বের করে দিয়ে প্রকাশ্যে প্রশাসনের সহায়তায় একজন একাধিক ভোট দিয়েছে।

তিনি বলেন, এই নির্বাচন করার আর কোনও সুযোগ নেই। বিরোধী দলের কথাই ঠিক। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।