আমাদের কথা খুঁজে নিন

্‌ৃগানিটর সােথ আমার এত িমল...

চাঁদ মামা আজ বড্ড একা, বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা, হয়না নেয়া হামি।
রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটেনা চড়কা রোজ,
ও বুড়ি তুই আছিস কেমন হয়না নেয়া খোজ।
কোথায় গেলো সেই রূপকথার রাত হাজার গল্প শোনা,
রাজার কুমার, কোটাল কুমার, পঙ্খীরাজ... সে ঘোড়া।
কেড়ে নিল কে সে আজব সময় আমার কাজলা দিদি,
কেরে তুই কোন দৈত্য দানো সব যে কেড়ে নিলি......

কেরে তুই, কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক গর্জে
তুই, কেরে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে।

আলাদিন আর যাদুর জিন আমায় ডাকছে শোন,
ব্যাস্ত আমি ভিষন রকম সময় তো নেই কোন।
আলীবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে,
সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে,
সময়টা আজ কেমন যেনো বড় হয়ে গেছি আমি,
তারা গুলো আজো মেঘের আড়াল কোথায় গিয়ে নামি।
কেড়ে নিল কে সে আজব সময় আমার কাজলা দিদি,
কেরে তুই কোন দৈত্য দানো সব যে কেড়ে নিলি......

কেরে তুই, কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক গর্জে
তুই, কেরে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.