রাঙ্গামাটির জুড়াছড়ি উপজেলা সদরে স্বামীর চোখের সামনে আগুনে পুড়ে বৃদ্ধা স্ত্রী সন্তারা চাকমার (৭০) মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর দগ্ধ হয়েছেন স্বামী হৃদয় চাকমা (৮৫)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার গভীররাত ১২টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে। এতে ইউপি কার্যালয়সহ পুড়ে ছাই হয়েছে ১০ বসত ঘর।
জুড়াছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ এসআই আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনার পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে স্থানীয় সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার কাজ পরিচালনা করছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।