আমাদের কথা খুঁজে নিন

   

স্যান্ডুইচ মেকারে কেক

রোদ ভেঙ্গেছে আজ।

আজ আসলাম নতুন রেসিপি নিয়ে । স্যান্ডুইচ মেকারে কেক বানানো যায়,সেটা আমি আমার পাশের বাসার ভাবী কে দেখাই দিলাম । উনার বাসায় ই বানিয়ে দিয়ে আসলাম ।



রেসিপি খুব ই সোজা ।



উপকরণ br />
১। বাটার ১ স্টিক
২। কনডেন্সড মিল্ক আধা কাপ
৩। ভ্যানিলা এসেন্স ২চা চামচ
৪। ময়দা দেড় কাপ
৫।

বেকিং সোডা ১ চা চামচ
৬। বেকিং পাউডার ২চা চামচ
৭। লিকুইড দুধ আধা কাপ
৮। লবন স্বাদ মত
৯। চিনি আধা কাপ


প্রণালী br /> বাটার চিনি আর কনডেন্সড মিল্ক খুব ভালো করে বিট করে নিন ।





ভ্যানিলা এসেন্স দিয়ে দুঢ টা মিশিয়ে রাখুন । এবার ময়দা,বেকিং পাউডার,বেকিং সোডা চেলে নিন । অল্প অল্প করে ময়দার মিশ্রণ টা কনডেন্সড মিল্কের মিশ্রণে দিয়ে মিশিয়ে নিন । লবণ টা মিশিয়ে নিন । স্যান্ডউইচ মেকারে অল্প বাটার বা তেল লাগিয়ে নিন ।

এবার আন্দাজ মত মেকারের প্রতি টা পার্টে মিশ্রণ দিয়ে বন্ধ করে ২মিনিট পর নামিয়ে নিন । হয়ে গেলো চট জলদি কেক । এটা বানিয়ে সাথে সাথে খেতে বেশি মজা ।





২মিনিট পর -






কত্তো সোজা রেসিপি । যে কেউ বানাতে পারবে ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।