সাত লাখের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার রেকর্ড ভেঙে রিটুইটে বিশ্ব রেকর্ড করলেন মার্কিন টকশো উপস্থাপিকা এলেন ডিজেনারেস।
মাত্র পৌনে এক ঘণ্টায় ১০ লাখ রিটুইট হয়েছে অস্কার পুরস্কার ঘোষণা করতে করতে হঠাৎই তোলা একটি সেলফি (নিজের মোবাইল থেকে নিজের ছবি তোলা) ছবি।
ছবিটিতে রয়েছে বিশ্ব তারাকাদের একটি অসাধারণ যুগলবন্দি মুহূর্ত। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৮৬তম অস্কারের উপস্থাপনা চলাকালে হঠাৎই দর্শক সারিতে এসে পড়েন ডিজেনারেস। মুহূর্তেই সেখানে চলে আসেন মেরিল স্ট্রিপ, জুলিয়া রবার্টস, জেনিফার লরেন্স, কেভিন স্পেসি, লুপিটা এনইয়েনগো, জারেন লেটো, অ্যাঞ্জেলেনা জোলি ও ব্রড পিটের মতো তারকারা।
তুলেই ছবিটি টুইট করেন ডিজেনারেস।
সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে রিটুইট হতে থাকে ছবিটি। অনুষ্ঠান চলাকালেই ছবিটি রিটুইট হয়েছে প্রায় ১৫ লাখ।
সবচেয়ে কম সময়ে রিটুইটের রেকর্ড র্স্পশ করে। দুই ঘন্টার মধ্যে ছবিটি রিটুইট হয়েছে ২৪ লাখের বেশি।
যা নতুন রেকর্ড তৈরি করেছে। সময়ের সাথে রিটুইটের সংখ্যা বাড়ছে।
এর আগে ২০১২ সালে নির্বাচনের সময় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ৮ লাখ বার রিটুইটের রেকর্ড ভেঙ্গে ফেলে ছবিটি।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।