আমাদের কথা খুঁজে নিন

   

ফেনীতে কুঁড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

ফেনী-কুমিল্লা সীমান্তের কাইচ্চুটি এলাকায় কুঁড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ দুপুরে ফেনী-কুমিল্লা সীমান্তের কুমিল্লার আলকরা ইউনিয়নের কাইচ্চুটি এলাকার ঢাকা-চট্রগ্রাম মাহাসড়কের পাশে খেলা করছিলো আবদুল আহাদ হৃদয় (১০) ও রেজওয়ান আহম্মেদ নাসিম (১২) নামে দুই শিশু। খেলা শেষে বাড়ি ফেরার পথে একটি লাল টেপ মোড়ানো বস্তু পেয়ে কুঁড়িয়ে নেয়ার সময় তা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রেজওয়ান আহম্মেদ নাসিম'র মাথায় ও বুকে মারাত্বক জখম হয়, তার অবস্থা আশংকা জনক বলে চিকিৎসক জানিয়েছে।

আবদুল আহাদ হৃদয় স্থানীয় কাইচ্চুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনী ও রেজওয়ান আহম্মেদ নাসিম পদুয়া সুফিয়া রহমানিয়া বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।