আমাদের কথা খুঁজে নিন

   

বলিউডে কাজ করতে আগ্রহী আর্নল্ড সোয়ার্জনেগার

'টারমিনেটর' খ্যাত অভিনেতা আর্নল্ড সোয়ার্জনেগার বলিউডে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "যেদিন কোনো ভালো স্ক্রিপ্ট এবং একজন ভালো ও মজার পরিচালক পাবো সেদিনই বলিউডে কাজ করবো। আমি বিশ্বের বেশির ভাগ ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেছি। তাই বলিউডে কাজ করতেও আমার কোনো আপত্তি নেই।"

তিনি আরও বলেন, " আমি চাই যে ছবিতে কাজ করবো তাতে যেন কোনো ম্যাসেজ বা বার্তা থাকে। আর ওই ছবি যেন সব বয়সের মানুষ উপভোগ করতে পারে। আর যেটা চাই সেটা হলো ছবিটি নিয়ে যেন ভালো সাড়া পাই।" 

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।