আমাদের কথা খুঁজে নিন

   

ডেস্কটপের জন্য আসছে ব্ল্যাকবেরি মেসেঞ্জার

মোবাইলের জনপ্রিয় ব্ল্যাকবেরি মেসেঞ্জারকে (বিবিএম) ডেস্কটপ কম্পিউটারের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ। ব্ল্যাকবেরির প্রধান নির্বাহী জন চেন সম্প্রতি এক সাক্ষাত্কারে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
জন চেন জানিয়েছেন, ব্ল্যাকবেরির পরিকল্পনা কার্যকর হলে বড় বড় প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো মোবাইলের পাশাপাশি ডেস্কটপ থেকেও গ্রুপ চ্যাটিং করতে পারবে।
গত মাসে ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিবিএম সার্ভিসটি উইন্ডোজ ফোনের জন্য উন্মুক্ত করবে। প্রসঙ্গত, গত বছর আইফোন ও অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য জনপ্রিয় এই মেসেজিং টুলটি উন্মুক্ত করেছে ব্ল্যাকবেরি।
ব্ল্যাকবেরি জানিয়েছে, বর্তমানে ব্ল্যাকবেরি মেসেজিং সার্ভিসটির ব্যবহারকারী আট কোটিরও বেশি। এদিকে, প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মেসেজিং সার্ভিসগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ব্ল্যাকবেরিকে।
ব্ল্যাকবেরি মেসেজিং সার্ভিসটি ছাড়াও নতুন বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন জন চেন। এ বছরই কোয়ারটি কিবোর্ড যুক্ত হাই-এন্ডের নতুন স্মার্টফোন বাজারে ছাড়া হবে বলেও জানিয়েছেন ব্ল্যাকবেরির নির্বাহী কর্মকর্তা চেন।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.