আমাদের কথা খুঁজে নিন

   

ক্লিনিক্যাল ট্রায়াল!! মানবতার বিরুদ্ধে অপরাধ ।

অনেক হাসি-কান্না মিথ্যা হতে পারে কিন্তু প্রতিটি দীর্ঘশ্বস'ই সত্য। ক্লিনিক্যাল ট্রায়াল!! নিয়ে শরৎ মেঘের পোষ্ট'টি ষ্টিকি করার জন্য অনুোরধ করেছিলাম। স্টিকি পোষ্টে যে দুটো লেখা এখন দেখা যাচ্ছে সে দুইটিও গুরুত্বর্পূন বটে। যা হোক শরৎ মেঘের পোষ্ট'টি ষ্টিকি না হওয়ায় বিষয়টিকে আরও কিছুক্ষন বাচিয়ে রাখতে ঐ বিষয়ে আরও কিছু লিখতে ইচ্ছে হলো। আমাদের দেশে ক্লিনিক্যাল ট্রায়াল এর Adverse Effect নিয়ে কোন গবেষনা তথ্য আছে কিনা আমার জানা নাই তবে পার্শ্ববর্তী দেশ ভারতের যে তথ্য পেলাম তা নিঃসন্দেহে উদ্বেগজনক Drug trials in India Almost 2,000 trials in past seven years Tests include drugs made by well-known companies such as Biogen Idec, Astra Zeneca and Glaxo Smith Kline 288 deaths in 2008 637 deaths in 2009 668 deaths in 2010 438 deaths in 2011 এই ধরনের ট্রায়াল তৃতীয় বিশ্ব বা প্রথম বিশ্ব যেখানেই হোক না কেন তা কোন ভাবেই মানবিক নই।

যতদুর জানি ট্রায়ালের নীতিমালা অনুযায়ী অংশগ্রহণকারীকে ঝুকি সম্পর্কে অবহিত করা হয়। ঝুকি সম্পর্কে জেনে কোন সুস্থ্য সচেতন মানুষ জেনে শুনে এধরনের ট্রায়ালে অংশ গ্রহণ করে বলে আমি মনে করি না। দারিদ্রকে পুঁজি করে প্রলোভন দেখিয়ে অথবা ছলনার আশ্রয়েই কেবল এধরনের ট্রায়াল সম্ভব। কোন মানুষের দূর্বলতার সুয়োগ নিয়ে তাকে পঙ্গুত্য বা মৃত্যু ঝুকিতে ঠেলে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ নয় কি? আপনাদের হয়ত মনে আছে Nimo (Nimusulide) নামে জ্বর নিরাময়ের একটি ওষুধ বাংলাদেশে ব্যবহৃত হতো যা প্যরাসিটামল এর চেয়ে দ্রুত কার্যকরী ছিল। এই ওষুধের প্রকট কিছু সাইড ইফেক্ট এর কথা জেনেও ডাক্তার'রা এটা প্রেসক্রিপশন করতেন।

পরে দেখা গেছে ডেঙ্গু জ্বরে যে কজন মারা গেছে তারা জ্বর কমাতে Nimo (Nimusulide) নিয়েছিলেন। পরবর্তীতে এই ওষুধ বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। আমাদের অজান্তেই আমরা গিনিপিগ হিসাবে ব্যবহৃত হচ্ছি। এ বিষয়ে সচেতন হওয়া অত্যান্ত জরুরী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।