দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া না!
ভালো কিছু একশান মুভির সন্ধানে বন্ধুর ল্যাপটপে পেনড্রাইভ ঢুকাইলাম । দেখি একটা ফোল্ডারের নাম দেয়া এমরান হাশমি ক্লিক কইরা ভিতরে ঢুকিলাম। আবিস্কার করিলাম আমি এমরান হাশমির যাবতীয় মুভি, যাবতীয় ভিডিও গান এবং ছোট ছোট ভিডিও ক্লিপসের সর্ববৃহৎ সংরক্ষনাগারে ঢুকিয়া পড়িয়াছি বন্ধুর বলিউড প্রীতির কথা আগে শুনি নাই। হাড্ডিতেও হিন্দী মুভি তেমন নাই।
তাই একটু অবাক হইয়াই বন্ধুরে জিগাইলাম
: এই বসরে আলাদা গুরুত্ব দেয়ার কারন কি?
:-বস আমার ফেভারিট অভিনেতা
: এই লোকের অভিনয়ে পছন্দ হওয়ার মতো কি আছে?
:-সে একজন ট্যালেন্টেড অভিনেতা।
মুখ দিয়া কোনো শব্দ না কইরাও অভিনয়ে পারদর্শী
: আবে হালা, এই কসরত তো আমিও বিয়ার পর প্রতি ঘন্টায় করমু! তাই বইলা কি আমি তোর ফেভারিট হইয়া যামু?
:- তাছাড়া এমরান হাসমি ‘‘ফিলেম্যাটোলজিতে’’ পিএইচডি!
বন্ধু আমার পড়াশুনার সাথে দূরত্ব বজায় রাখিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। তার মুখে এত ভারী শব্দ শুনিয়া তাই টাসকি খাইলাম
: ফিলেম্যাটোলজি জিনিসটা কি?
:-জিনিসটা হইলো চুমুবিদ্যার বৈজ্ঞানিক নাম
: কি বিদ্যা ! এই নিয়া আবার সাব্জেক্টও আছে ! কি শেখায় এইখানে
:- এই যেমন ধর প্রতিবার চুম্মা খাইতে ২৫ ক্যালোরি লাগে, গভীরে গেলে খরচ হয় ১০০ ক্যালোরি।
: ভালো ব্যায়াম
:-অন্ধকার ঘরে চুমু খাইতে কোনো প্রব্লেম হয় না কেন এর সায়েন্টিফিক ব্যাখ্যা দিতে পারবি?
: এর আবার সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে নাকি?
:- চুমুবিদ্যায় বলে প্রেমিক প্রেমিকাদের মস্তিস্কে এক ধরনের নিউরন থাকে যা তাদেরকে অন্ধকারেও একজন আরেকজনের ঠোঁট খুজে পেতে সাহায্য করে
: এইসব না জানলে কি কেউ ঠোট খুইজা পাবে না? পুরা অকাম্মা অশ্লীল বিদ্যা
:- আরো শুনবি?
: না
:- কেন?
: আগ্রহ নাই
:- যা বেটা তোর ‘‘ফিলেম্যাটোফোবিয়া’’ আছে।
: ইহা কি ?
:- চুমুতে যাদের অনাগ্রহ তাদের ফিলেমাটোফোবিয়ায় আক্রান্ত কয়, তোর ফিলেম্যাটোলজিতে অনার্স-মাস্টার্স করা লাগবো
একটা গার্লফ্রেন্ডও নাই যে বন্ধুর অপবাদের জবাবে বানাইয়া কিছু একটা বলা সম্ভব। কিভাবে প্রমান করি যে আমার ‘‘ফিলেম্যাটোফোবিয়া’’ নাই? বঙ্গ সমাজে একটা ভলান্টিয়ার খুজিতে গেলেও কপালে জুতার বারি জুটিবে।
মুশাসি তাই হা হুতাশ করিয়া দিন কাটায়। চুমুবিদ্যার লব্ধ জ্ঞানগুলা অলটাইম মাথায় ঘুরিতে থাকে। সেদিন হইতেই এই বান্দার আসলেই ফিলেমাটোফোবিয়া আছে কিনা- এই পরীক্ষা করার ইচ্ছা মনে ফালদি ফালদি ওঠে!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।