বিষাদময় সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় মৃতের সংখ্যা প্রতি মুহূর্তে বেড়েই চলেছে। এ ঘটনায় সকলে শোকাহত। এই শোক থেকে সবাইকে একটা বিষয় ভেবে দেখা দরকার যে, ঢাকায় যদি মাঝারি আকারের ভূমিকম্প আঘাত হানে তাহলে কি অবস্থা দাঁড়াবে! সেজন্য আসলে দালান তৈরির সময় বিল্ডিং কোড মানা জরুরি। গোটা রাজধানী যখন সচল, রানা প্লাজা ধসের ঘটনায় সরকার সচেতনভাবে সবকিছু পর্যবেক্ষণ করছেন, তারপরেও দেড় দিন পার হয়ে গেলো, তবুও সকল চাপা পড়া মানুষগুলোকে উদ্ধার করা সম্ভব হলোনা! তাহলে ভূমিকম্পে রাজধানীর ১ লক্ষ দালান ভেঙ্গে পড়লে উদ্ধার করতে কতদিন সময় লাগতে পারে? সহজ ঐকিক নিয়মের অঙ্ক করা যাক, একটি দালানের উদ্ধার কাজ করতে সময় লাগবে দুই দিন, তাহলে এক লক্ষ দালানের জন্য সময় লাগবে দুই লক্ষ দিন। কিন্তু এ রকম অঙ্কের উত্তর লেখার সময় - দিন থেকে মাস, কিংবা মাস থেকে বছরে লিখতে হয়। কি ভাবছেন, উত্তরটা কত বছর হতে পারে, আমিই বলে দিচ্ছি প্রায় ৫৪৮ বছর। ভুল হলে জানাবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।