আমাদের কথা খুঁজে নিন

   

মনটি লিখে রেখো.।.।

এসব দেখি কানার হাট বাজার!!! আমার ডাইরির প্রতিটি পৃষ্ঠায় তেলাপোকা হাতে লিখা নামটি দেখো, সুযোগ পেলেই বন্ধু তুমি তোমার মনটি সেথায় লিখে রেখো। সকালের ঘুম ভাঙ্গা ভায়ারব্রেশন হয়তো তুমি দাওনিকো আজিকে, তাই আরো একটু আমি ভুস ভাস ইচ্ছে, ফাকিবাজি রেগুলার কাজিকে। সকালেই উঠে তুমি ডাকোনা আমায় তাই ভাঙ্গা গলাটাই আজ নেকো, দাড়া আর শোয়ানো অদ্ভুত স্পাইক মোর একটু তুমি দেখে রেখো। দুপুরের ফাটা রোদে কালচিটে চামড়ার হয়রান আমি খুব নিঃশ্বাস, পাশে যদি থাকো তুমি একটুতে খুনসুটি, পান থেকে চুন হলে ঠুস ঠাস। সাদা সাদা তুলোদের উড়ে উড়ে চলাতে মন মন লুকোচুরি আঁকো, সুযোগ পেলেই বন্ধু তুমি আমার নামটি সেথায় লিখে রেখো। পড়ার টেবিলে বইয়ের পাতায় সেখানেও কেন কর জালাতন, এতো কেন বল তুমি প্রেম প্রেম খেলা, ডাকু তুমি ছিনতাই এই মন। রাতের ডিনারে এক হাতে ডাল ভাত আরেক হাতেও তুমি থাকো, তোমার কি হয় তা, যদি হয়ে থাকে তবে আমায় তুমি বলে রাখ। আমার ডাইরির প্রতিটি পৃষ্ঠায় তেলাপোকা হাতে লিখা নামটি দেখো, সুযোগ পেলেই বন্ধু তুমি তোমার মনটি সেথায় লিখে রেখো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.