আমাদের কথা খুঁজে নিন

   

বিটলুর আইফোন 5 এবং একটি পরীর গল্প

ঘূণপোকার আর্তনাদ এটা ১টা সংগৃহীত কৌতুক বিটলু একদিন কমোডে বসে তার নতুন আইফোন 5 দিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিল. হঠাৎ তার ফোনটা হাত ফসকে নিচে কমোডে পড়ে গেল। দুঃখ কষ্টে বিটলু খুব কান্নাকাটি শুরু করলো। হঠাৎ পানি থেকে এক পরীর আগমন ঘটলো। পরীটা বিটলুকে জিজ্ঞেস করল যে তার কি হয়েছে? বিটলু বলল যে তার আইফোন কমোডে পড়ে গেছে. তাই সে খুবই কষ্টে আছে। 'থামো, দেখি আমি কি করতে পারি।

' এই বলে পরীটা তার লুমিয়া 920 বের করল আর নকিয়া বাথরুম স্ক্যানার অ্যাপটা ওপেন করে বিটলুর আইফোনটার খোঁজ করল. দেখল সেটা কমোডের নলে এক জায়গায় আটকে আছে। এবার পরীটা তার গ্যালাক্সি এস 3 বের করল আর গুগল ম্যাপস ওপেন করে টার্ন বাই টার্ন নেভিগেশন অন করে গেট ডিরেকশন দিল। এবার সে বিটলুকে বলল, 'আমি এখুনি তোমার ফোন আনছি। ' পরীটা কমোডে ডুব দিল এবং একটু পর সে একটা গোল্ডেন আইফোন 5 হাতে নিয়ে এল। এসময় হঠাৎ বিটলুর সেই সৎ কাঠুরের গল্প মনে পড়ে গেল।

সে বলল, 'না, এটা আমার ফোন না। ' পরীটা বলল, 'আরে গাধা, ধুয়ে দেখ- এটাই তোর। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.