আমাদের কথা খুঁজে নিন

   

লংসিং টেম্পল, চীন

এই লেখার উদ্দেশ্য নিজেকে "নিরাপদ ব্লগার" প্রমান করা! অবশ্য এটা লেখা কম, ছবি বেশি! আমি অনেক দিন থেকে ব্লগ পড়ি, কিছু কিছু লেখাতে কমেন্ট দিতে ইচ্ছা করে, তাই একটা অ্যাকাউন্ট খুলে ফেললাম কিছু দিন আগে, খুলে দেখি বলে-"দুঃখিত, আপনি কমেন্ট দিতে পারবেন না!" রুলস পড়ে জানা গেল আমাকে কিছু দিন পর্যবেক্ষণে রাখা হবে, তারপর বিবেচনা করা হবে আমাকে স্বাধীনভাবে ব্লগে ছেড়ে দেওয়া হবে নাকি নিয়ম নীতি দিয়ে বেঁধে রাখা হবে, এখানে বলে রাখি, আমি এই নিয়ম সাপোর্ট করি, ব্লগের পরিবেশ সুন্দর রাখতে এর দরকার আছে। যাই হোক, চিন্তা করলাম একটা লেখা লিখতে হবে, কি লিখবো? রান্নার রেসিপি, গানের লিরিক, কবিতা??? লেখক বা কবি হওয়ার মতো ক্ষমতা তো আমার নেই, শেষে এই "ছবির গল্পকার" টাইপ কিছু একটা পোস্ট করলাম, দেখি কি হয়! আল্লাহ ভরসা!! এই হল লংসিং টেম্পল, চীনা বৌদ্ধ মন্দির, চীনাদের মাঝে অবশ্য ধর্ম নিয়ে তেমন কোন হইচই নেই, তাই মন্দিরে কোনো ভিড় নেই! জায়গাটা আসলেই অনেক সুন্দর, অনেক গুলো বড় বড় মন্দির নিয়ে পুরো জায়গাটা প্রায় ৮২৫০০ বর্গ মিটারের মতো! মন্দিরটা তৈরি করা হয় ৫৮৬ সালে, সুই রাজবংশের শাসনকালে, সময়টাকে বলা হতো খাইহুয়াং শাসনকাল (পুঁথিগত বিদ্যা), এখানে একটা ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি আছে, প্রায় চারতলা সমান উঁচু, (সেটার ছবি ভাল আসে নি, অন্ধকার, তাই দিলাম না), মূর্তি টা অসম্ভব সুন্দর, তবে দেখে কেমন জানি ভয় লাগছিল! মনে হচ্ছিল আমরা কত ক্ষুদ্র!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.