সাপেক্ষে সবই ফেইক পথ বেয়ে এসেছিলো পথ, গণসংযোগে মত্ত অতিথি পাখি নীল স্রোত পেরিয়ে এসে হিসেবী হয় সে কতো হল লাভ, বোনাস কতো আর কতো হলো ক্ষতি প্রয়োজনে ডানা ধার করে, রঙ রঙে রাঙানো মাধুরী দেখে মুগ্ধ হয় কাঠবেড়ালি বাদাম গাছে বয়ে যায় শোকের মিছিল, সে মিছিলে আবেগ নয় থাকে শুধু বাস টেম্পুর হর্ন অতি গলাধঃকরণে উগড়ে আসে না কিছুই, তার পরিপাক ক্রিয়ায় অবাক হয় ঈগল ছেয়ে যায় নীল ধোঁয়ায় আকাশ, আহাজারিতে মিশে থাকে হারাবার সুখ, সুখীর দল। এক কোণে বসে থাকা একটা শকুন বলে ওঠে ওরা কিছু টের পাবে না, যতোসব মাকাল ফল সীতা বুঝে যায় সতিত্তের পরীক্ষায় বসে প্রান হারানোর চেয়ে ঢের ভালো ছিলো, রাবণ। ________________________________________________ এক মুঠি ভাত তীব্র কটাক্ষে তাকায় গভীর জীবনবোধের দিকে, বেচারী লজ্জা পেয়ে মুখ লুকায় শুভ্র ফুলের মাঝে, কিন্তু ফড়িঙের দল সেখানেও হানা দেয়, দিয়ে যায় এক রাশ রেপ। ইদানিং শুনেছি ধান শালিক ক্ষেত ছেড়ে শহরমুখী হয়েছে, ওখানে আজকাল লাল, নীল প্রজাপতিরা পসরা সাজায় কবুতরের পালকে, কবুতরের দল আর উড়তে চায় না, ওরা সব শরতের রোদে উদাসী হয়েছে, মোক্ষ বুড়ি অপেক্ষায় থাকে তীব্র শীতের, এই শীতে আর বাচতে চায় না সে। দূর থেকে সূর্যের কান্না আশীর্বাদ করে, দুক্ষি হও মা। আরো দুক্ষি হও। ________________________________________________ কাশফুল ছুয়ে যায় দুঃখবিলাসের করুন হাওয়া কেঁপে কেঁপে ওঠে নিরঞ্জন মাঝি, ছায়াপথের আলেয়া পেরিয়ে এসে টলমল করে উঠে নীল রোশনি। ভেজা সমুদ্রে ডানা মেলে দেয় অব্যাক্ত গাঙচিল মৌনী আজি নীরবতাকে সাক্ষী রেখে ধানশালিক আর সোনালী শীষে কথোপকথন হয় না শেষ, মৃদু বাতাসে শীষ ভেসে যায় আবেশে। ________________________________________________
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।