আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! শুনো হে মেয়ে, আমি স্বৈরশাসক তোমার মনের, আমি বাকশালী সরকার ! আমি থাকতে তবুও কেন, তোমার গনতন্ত্র দরকার ? তোমার মনটা শুধুই আমার, সেথায় আমার পূর্ন শাসন ! চলবে না কোন সভা সমীতি, আন্দোলন আর অনশন ! শক্ত হতে দমন করবো, আমি মনের বিদ্রোহ যত ! আমার হাতে বন্দী হবে, তুমি থাকবে আমার মত । তোমার মনের অবাধে, আমি করবো বিরচন ! বন্দী হবে আমার ঘরে তুমি থাকবে আমরন ! তোমার মনটা কর্ম ক্ষেত্র পছন্দ মত চলি ! তোমার মন তো আমার মন আমার অলি গলি ! বাকস্বাধনীতা চলবে না আর, মার্শাল ল জারি ! আমার ইচ্ছানুযায়ী হবে সবই, চলবে না বাহাদুরী ! শাহবাগের ঐ মঞ্চে দাড়িয়ে জানাও যতই দাবী ! তোমার দাবীতে তালা ঝুলিয়ে পকেটে রাখিব চাবি ! বন্দী তুমি হবেই মেয়ে, চলবে না কোন শোক ! শুনো মেয়ে এটা স্বৈরতন্ত্র, আমি তোমার মনের শাসক ! ******* -পেক পেক পেক ! -এই -পেক পেক ! -এই -পেক ! -এই ! খবরদার কিন্তু আর একবার পেক পেক করবা না ! তুমি হাস নাকি ? -পেক পেক ! -এই ! আমি কিন্তু ফোন রেখে দিবো ? -তুমি ? রাখো দেখি ! কেমন পারো ? -পারবো না বলেই আমার উপর এমন করছো ? -হুম ! আমি স্বৈরশাসক ! আমি বাকশালী ! -ইস ! -কোন ইস না ! আমার আমার মন মত চলতে হবে ! আমি যা বলবো তাই শুনতে হবে ! -শুনবো না ! -তোমাকে জেলে পুরবো মেয়ে ! আমার মনের জেল খানায় ! -তাই ! কবছর কারা বাস ? -আজীবন ! আমার হাত থেকে তোমার কোন মুক্তি নাই ! হাহহাহহা !! আমি স্বৈরশাসক তোমার মনের !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।