আমাদের কথা খুঁজে নিন

   

নিশিকে নিয়ে আড়ং এ যেয়ে মুমতাজ হারবাল শ্যাম্পু কিনে দিলাম

বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! ডিসক্লেইমার : নিশি নাম দেখেই কেউ লাফিয়ে উঠবেন না, সব মানুষের জীবনেই একজন নিশি থাকে। জীবনের কোন না কোন পর্যায়ে কোন না কোন নিশি সবার জীবনেই আসে। কারও জীবনে থাকে, কারও থাকে না। তবে আমি যে নিশির কথা লিখবো তা অনেকটাই কাল্পনিক। আর নিশি নামটা কারও পেটেন্ট করা নাই।

সুতরাং এই নাম ব্যবহারে কোন বাধ্যবাধকতা থাকা উচিৎ না। এত কথা লিখতাম না, লিখলাম এই কারনে যে মানুষ এখন বড়ই অধৈর্য্য হয়ে গেছে। পোস্ট না পড়েই গালি দিতে আসে। এমন ব্লগার পাওয়া মাত্র ব্লক করা হবে। কারণ আমি শুধুমাত্র নিজের বাকস্বাধীনতায় বিশ্বাসী।

নিশি, আমার খুব ক্লোজ একজন মানুষ। আসলে আমার ২ জনই ২ জনের অনেক ক্লোজ। ভার্সিটির ১ম দিন থেকেই আমরা খুব ভাল বন্ধু। নিন্দুকেরা অবশ্য ভিন্ন কথা বলে। তবে আমি বা নিশি কেউই এসব কথাকে পাত্তা দেই না।

নিশির সাথে আমার পরিচয়পর্বটা বেশ অদ্ভূত, এটা নিয়ে না হয় পরে লেখা যাবে। থাক, পরে লিখবো কেন- এখনি লিখে ফেলি। পরে লিখতে আর খেয়াল থাকবে না। আমি যেইদিন প্রথম ক্যাম্পাসে যাই, দেখি চশমা পড়া একটা মেয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমিও চশমা পড়ি, এমন একটা চশমা যেটা পড়লে আমার মত মাসুম চেহারার একটা বাচ্চাকে বুড়া মানুষের মত লাগে।

আসলে বুড়া মানুষের মত লাগার জন্যই পড়তাম। বেশ কিছুদিন ধরেই খেয়াল করছিলাম ব্যাপারটা, আমি আর আমার কয়েকটা বন্ধু কোন একটা অজানা ( ?!?!?!!!!!) কারণে মেয়েদের বেন্চের পিছনের বেন্চগুলোতে বসতাম। হঠাৎ করেই একদিন মেয়েদের বেন্চ টপকে নিজের বেন্চে যাওয়ার সময় দেখি সেই চির পরিচিত সিন। যাওয়ার সময় জিজ্ঞেস করলাম- আমি: কি দেখো ?!? নিশি : তোমার চুল !!! আমি: নিশি: আমি: কি হইল !!! নিশি: কিছু না, আজকে ড্রয়িং ক্লাসে একটু আগে এসো, তোমার সাথে কথা আছে। .....চলবে !!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।