দেশের মানুষকে ভাল হতে হবে তাহলে দেশ ভাল হবে CSS একটি সংক্ষিপ্ত শব্দ যার পুরো নাম Cascading Style Sheets.ওয়েব পেজের বিভিন্ন উপাদানের গঠন, আকার, আকৃতি, অবস্থান, রং, গতিশীলতা ইত্যাদি নির্ধারণের সহজ কৌশল হচ্ছে CSS ।
Web Designing এর উপরে দক্ষতা অজর্ন করতে চাইলে Cascading Style Sheets (CSS) এর কোন বিকল্প নেই। সিএসএস এর মাধ্যমে ওয়েব সাইটের সৌন্দর্য বৃদ্ধি করা যায়।
অতীতে শুধুমাত্র HTML দিয়েই একটি ওয়েব সাইটের ডিজাইন করা হত । সে সময়ে ডিজাইন বলতে একটা ওয়েব পেজের বিভিন্ন ফন্ট এর কালার, সাইজ, টেবিলের বিভিন্ন সেলের কালার, পুরো পৃষ্ঠার ব্যাকগ্রাউন্ড কালার, এবং প্রয়োজনীয় ইমেজ সংযোজনকে বোঝানো হতো।
এবং প্রতিটা পেজের প্রতিটা উপাদানের জন্যই আলাদা আলাদাভাবে কালার, সাইজ নির্ধারণ করতে হতো। যা ছিল একটা জটিল প্রক্রিয়া, এবং সময় সাপেক্ষ ব্যাপার । বর্তমানে যদি একটা ওয়েব সাইটে ১০০০ বা এর অধিক একই ধরনের পেজ থাকে তাহলেও একটি মাত্র CSS স্ক্রিপ্ট ব্যবহার করে ডিজাইন সম্পূর্ণ করা হয়।
*সিএসএস এর মাধ্যমে এইচটিএমএল এ তৈরীকৃত পেজটি আরও দৃষ্টিনন্দন করা যায়।
*কিছু সিএসএস কোড পরিবর্তন করে সম্পুর্নভাবে সাইট এর restyle করা যায়।
*একটি এইচটিএমএল পেজে <head> ট্যাগের ভিতর <style> ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইলিং করা যায়। এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং <head> ট্যাগের ভিতর <link> ট্যাগ দিয়ে ।
CSS বা Cascading Style Sheets তিনভাবে করা হয় যেমন: -
১.Internal CSS
২.External CSS এবং
৩.Inline CSS ।
Internal CSS যেভাবে করা হয়:
<html>
<head>
<style type="text/css">
body
{
background-color: black;
}
h1
{
font-family: verdana, tahoma;
font-size: 18px;
color: #000000;
}
</style>
</head>
<body>
projuktikotha is the largest technology blog in Bangladesh
</body>
</html>
External CSS যেভাবে করা হয়:
<html>
<head>
<title> Projukti kotha</title>
<link rel="stylesheet" type="text/css" href="style.css">
</head>
<body >
http://www.projuktikotha.com
projuktikotha is the largest technology blog in Bangladesh,Bangladesh
</body>
</html>
Inline CSS যেভাবে করা হয়:
<html>
<head>
<title> Projukti kotha</title>
</head>
<body >
http://www.projuktikotha.com
projuktikotha is the largest technology blog in Bangladesh,Bangladesh
</body>
</html>
পোষ্টটি কপি পেষ্ট এইখানে খোচা দিলে সূত্র পাইবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।