আমাদের কথা খুঁজে নিন

   

টাইটেলবারে বাড়তি কিছু বাটন

সাধারণত কোন প্রোগ্রামের টাইটেলবারে তিনটি বাটন থাকে । এগুলো হচ্ছে মিনিমাইজ বাটন, ম্যাক্সিমাইজ/রিস্টোর বাটন এবং ক্লোজ বাটন । এই টাইটেলবারে যদি সিস্টেম ট্রেতে মিনিমাইজ করার বাটন, সব সময় উপরে রাখার বাটন, প্রোগ্রাম লুকানোর বাটন, প্রোগ্রামটি স্বচ্ছ করার বাটন ইত্যাদি যুক্ত করা যায় তাহলে কেমন হয় । এমনই সুবিধা দিচ্ছে এক্সট্রাবাটন সফটওয়্যার । মাত্র ১ মেগাবাইটের মতো ফ্রি এই সফটওয়্যারটি http://www.xtrabuttons.com থেকে ডাউনলোড করা যাবে ।

সফটওয়্যারটি ইনস্টল করার পর টাইটেলবারে নয়টি বাটন আসবে । এগুলো হচ্ছে Minimize to Tray, Minimize to Common Tray, Minimize to Box, Roll-up/Unroll, Always on top, Push to Background, Transparency present, Tune Transparency এবং Run Application to copy । এছাড়া কোন বাটন বাদ দিতে চাইলে সিস্টেম ট্রেতে থাকা এক্সট্রা বাটনের প্রোপার্টিজে গিয়ে করা যাবে । আর টাস্কবারের চলতি প্রোগ্রামের ওপর মাউসের ডান বাটন চাপলে সব বাটনের অপশনই আসবে । সফটওয়্যারটির ফলে সহজেই চলতি প্রোগ্রাম নিয়ন্ত্রন করা যাবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।