আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে নিজের নাম যোগ করা

দিগন্ত

আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে সব সময় Internet Explorer লেখা থাকে। আপনি ইচ্ছে করলেই ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবারে Internet Explorer লেখাটির পাশে আপনার নাম যোগ করতে পারেন। এজন্য প্রথমে নোটপ্যাড খুলে নিচের কোড টাইপ করুন। Windows Registry Editor Version 5.00 [HKEY_CURRENT_USER\Software\Microsoft\Internet Explorer\Main] "Window Title"="Internet Explorer (মেহেদী)" এরপর WindowTitle.reg নামে সেভ করুন। (সেভ করার সময় Save As ডায়ালগ বক্সের Encoding এ ড্রপ ডাউন মেনু থেকে Unicode সিলেক্ট করুন।

) এবার সেভকৃত ফাইলটি ডাবল ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে। Yes ক্লিক করুন। ব্যস হয়ে গেল। এবার ইন্টারনেট এক্সপ্লোরার চালিয়ে দেখুন টাইটেলবারে কি পরিবর্তন এসেছে। উপরের কোড লিখার সময় আপনি (মেহেদী) এর পরিবর্তে আপনার নাম লিখতে পারেন।

আর আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে চান তবে সেভকৃত ফাইলটি নোটপ্যাড দিয়ে ওপেন করে (মেহেদী) লেখাটি কেটে দিয়ে সেভ করুন। পুনরায় ফাইলটি ডাবল ক্লিক করে Yes ক্লিক করুন। তাহলেই ইন্টারনেট এক্সপ্লোরারের টাইটেলবার পূর্বের অবস্থায় ফিরে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.