আমাদের কথা খুঁজে নিন

   

গানের জলসায়- (১) চিত্রা সিং

যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না ছোটবেলায় আম্মুকে আধুনিক বাংলা গান শুনতে দেখেছি । তখনতো আর গান কি জিনিস বুঝতাম না...বড় হবার পর আম্মুর সাথে বসে আমিও শুনতাম গানগুলো । পিসিতে আম্মুর প্রিয় গানগুলোর একটা আলাদা ফোল্ডার আছে,আম্মুর নামে । ঠিক কবে যে গানগুলো আমার প্রিয়গানের তালিকায় যোগ হয়েছে,মনে পড়েনা । তবে এটা বলতে পারি..আম্মুর চাইতে আমি এখন বেশি শুনি গানগুলো.... মনে কর যদি সব ছেড়ে হায়.... চলে যেতে হয় কখনও আমায়.../ চিত্রা সিংয়ের শোনা গানগুলোর মধ্যে এই গানটা আমার সবচেয়ে পছন্দের ।

প্রতিদিন একবারের জন্যে হলেও শুনি আকাশ মেঘে ঢাকা... শাওন ধারা ঝরে.../ মনটা খারাপ থাকলে এই গানটা বেশি শুনি। তুমি এসে আমার মনে ফাগুন জাগালে... ফাগুন জাগালে,ফাগুন জাগালে.../ গানটা শুনলে মনটা কেমন যেন আনন্দে নেচে ওঠে আমার চোখের জলের মাঝে.... তোমার স্বপ্নকমল আছে..../ ভালো লাগে এই গানটাও। কথা ছিল দেখা হবে... দেখা হল না.../ এই গানটা আগে তেমন একটা ভালো লাগত না। তবে আমার খুব কাছের এক বন্ধুর কণ্ঠে চমৎকার লাগে গানটা। দুটি মন আর নেই দুজনার..../ এই গানটাও দারুণ লাগে।

কোথাও যদি হারিয়ে আমি যাইগো কোনোদিন..../ মনটা খুব খারাপ হয়ে যায় এই গানটা শুনলে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.