আমাদের কথা খুঁজে নিন

   

কম্প্যাক্ট মেগাজুম ক্যামেরা কিনব, অভিজ্ঞজনেরা সাহায্য করুন

অনেকদিন যাবত একটা ডিজিটাল ক্যামেরা কিনব চিন্তা করতেছি। টাকাও জমাচ্ছিলাম। জমাতে জমাতে এখন ২২,০০০ টাকার মত হাতে আছে। এখন ক্যামেরাটা কেনা যায় ভাবতেছি। আমার রিকোয়ারমেন্টস গুলো হলঃ ভাল অপ্টিক্যাল জুমিং ক্ষমতা, ফুল ম্যানুয়াল কন্ট্রোল, ১০৮০পি ভিডিও ইত্যাদি।

আমি জানি যে যত দাম দিয়েই কেনা হউক না কেন সেন্সরের পার্থক্যের কারনে কম্প্যাক্ট ক্যামেরার ছবির ডিটেইলস কখনই ডিএসএলআর এর মত হয় না। তারপরও উপরোক্ত সুবিধাগুলো আমার লাগবেই। নিচের মডেলগুলো আমার বিবেচনায় আছেঃ ১। ক্যানন পাওয়ারশট এসএক্স ২৩০ এইচএস। ২।

নিকন কুলপিক্স পি১০০। ৩। প্যানাসনিক লুমিক্স এফজেড ৪০(এইটার দাম বেশী, যদি উপরেরগুলোর তুলনায় বেশী দাম দিয়ে কেনাটা যৌক্তিক হয় তাহলে আমার আপত্তি নাই)। এগুলো ছাড়াও যদি অন্য কোন মডেল আমার রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করতে পারে এবং আমার বাজেটের মধ্যে থাকে তাহলে সাজেশন দিবেন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।