আমাদের কথা খুঁজে নিন

   

নাসেরের বক্তব্য মৌলভীবাজারে ‘টক অব দ্য টাউন’

মৌলভীবাজার: ‘নাসের রহমান গ্রেফতার আতঙ্কে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন মৌলভীবাজারে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ ইস্যুতে মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠ ছেলে এম নাসের রহমানকে নিয়ে একটি প্রথম শ্রেণীর জাতীয় দৈনিকের প্রথম পাতায় মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনজুড়ে নাসের রহমানের বক্তব্য প্রকাশ করা হয়েছে। এতে তিনি বলেছেন, ‘ইলিয়াস আলীর নিখোঁজ-রহস্যের সঙ্গে আমাকে জড়ানো হতে পারে, যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হতে পারে। ’ বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর নিখোঁজ-রহস্যের সঙ্গে তাকে ফাঁসানোর অপচেষ্টা চলছে দাবি করে তিনি বলেন, ‘ইলিয়াসকে নিখোঁজ ও গুম করে রাজনীতি করার মতো লোক আমি নই।

’ তিনি আরও বলেন, ‘বিষয়টি আমি খালেদা জিয়াকে অবগত করেছি। প্রয়োজনে সংবাদ সম্মেলন করে জাতির কাছে ষড়যন্ত্রের বিষয়টি প্রকাশ করব। ইতিমধ্যে ঢাকা থেকে এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মৌলভীবাজারের পুলিশকে নির্দেশ দিয়েছেন, আমি কোথায়, কী অবস্থায় রয়েছি তা তাকে জানাতে। ’ নাসের বলেন, ‘ইলিয়াসকে যদি গুম করতাম, তাহলে কেন আমার বাগানবাড়িতেই রাখব? সিলেটে ইলিয়াস আলীর অনেক রাজনৈতিক শত্রু রয়েছে। তাকে গুম করার সাহস কারও নেই।

তাছাড়া রাজনীতিতে প্রতিপক্ষ বা বিরোধী পক্ষ থাকবেই। ’ নাসের রহমানের এমন বক্তব্য সন্দেহের জন্ম দিয়েছে। ইলিয়াস ইস্যুতে তার সংশ্লিষ্টতা আছে কি নেই, এ বিষয়ে ধুম্রজালের সৃষ্টি করেছে। তার নির্বাচনী এলাকার (মৌলভীবাজার-রাজনগর) মানুষের মধ্যে ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি’ ধরনের তুমুল আলোচনা চলছে। তার বক্তব্য সাধারণ মানুষতো বটেই।

সাংবাদিক, পুলিশ, সুশীল সমাজ, রাজনীতিবিদ এমনকি গোয়েন্দা সংস্থার লোকজনের মুখে মুখে চাউর হচ্ছে। এক সময় সিলেট বিভাগে বিএনপির নেতৃত্ব নিয়ে একক আধিপত্য বিস্তারে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এম ইলিয়াস আলীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এম ইলিয়াস আলী সিনিয়র এই নেতার সঙ্গে বিভিন্ন ইস্যুতে বাক-বিতণ্ডার কারণে অনেকবার ক্ষমাও চেয়েছেন। কিন্ত তাতেও দ্বন্দ্বের সমাধান না হয়ে বরং বেড়েছে এম নাসের রহমানের সময়ে। নাসের বাবাকে অনুসরণ করে ইলিয়াসকে রাজনৈতিক সব কর্মকাণ্ডে প্রতিপক্ষ মনে করেন।

Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।