আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জিত সেনের দফতরবিহীন মন্ত্রীত্ব লাভ ও আমার ৫০ টাকা

আমি একজন পাঠক গত সপ্তাহ জুড়ে আলোচনায় ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। সরকারের রেল মন্ত্রী হিসেবে প্রায় সাড়ে চার মাস দায়িত্ব পালনের পর গত ১৬ এপ্রিল সোমবার তিনি পদত্যাগ করেন। তার এপিএস ওমর ফারুক তালাকুদার ও রেলের পূর্বাঞ্চলীয় জিএম ইউসূফ আলী মৃধার অর্থ কেলেংকারির দায় নিজের কাঁধে নিয়ে সরকারকে সমালোচনার হাত থেকে রÿা করতে প্রধানমন্ত্রীর নির্দেশে রেল মন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেন তিনি। ওই দিন বিকেলেই রেল ভবন ছেড়ে নিজের বাসা ধানমন্ডির ঝিগাতলায় ঢুকেন। একই সঙ্গে তার বাসা থেকে জাতীয় পতাকা নামিয়ে দেয়া হয়।

গাড়িও হয়ে পড়ে পতাকা বিহীন। রেলমন্ত্রীর পদত্যাগের পরদিন ১৭ এপ্রিল তার বাসায় আমার অ্যাসাইনমেন্ট ছিল। আমি সকালেই ওই এলাকায় যাই। মন্ত্রীত্ব হারানোর পর দিন সুরঞ্জিত সেনের কেমন কাটছে সেই খবর নিতে দীর্ঘ সময় তার বাসার সামনেই অপেÿা করি। এরই এক পর্যায়ে অর্থ শূণ্য হয়ে পড়া আমার মোবাইল নাম্বারে টাকা পাঠানোর জন্য ঝিগাতলার একটি দোকানে ঢুকে ৫০ টাকা লোড করার জন্য দেই।

কিন্তু পরদিন ১৮ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত আমার সেই টাকা আর মোবাইলে আসেনি। ধরেই নিয়েছিলাম ওই টাকা গচ্চা গেছে। কারণ ওই এলাকায় আপাতত আর যাওয়া হচ্ছে না। আর ৫০ টাকার জন্য আরো ১০০টাকা খরচ করে যাওয়ার কোন মানেই হয় না। তাই আশা ছেড়ে দিয়েছিলাম।

কিন্তু ১৭ তারিখ রাতেই জানতে পারলাম সুরঞ্জিত বাবু আবার মন্ত্রীত্ব পেয়েছেন। তবে সেটা দফতরবিহীন। সঙ্গে সঙ্গেই মনে হল এবার আমার টাকাটা ফেরত পাওয়ার একটা হিলেø বুঝি হল। পরদিন ১৮ এপ্রিল আবারো ছুটে গেলাম ঝিগাতলায় দফতরবিহীন মন্ত্রীর বাসায়। যাওয়ার পথেই আাগের দিন যে দোকান থেকে ফেক্সি লোড করেছিলাম সেই দোকানে ঢুকে জানালাম টাকাটা পাইনি।

অতপর দোকানি বললেন ঠিক আছে পেয়ে যাবেন। দুপুর একটার দিকে হারিয়ে যেতে বসা সেই ৫০ টাকা আসলো আমার মোবাইলে...... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.