এক সময়ের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী মনিষা কৈরালা মরণ ব্যাধি ক্যান্সারের সংগে যুদ্ধ করে অবেশেষে বিজয়ী হয়ে দেশে ফিরছেন।
নিউ ইয়র্কে ছয়মাস ডিম্বাশয় ক্যান্সারের চিকিৎসা গ্রহণের পর এখন পুরোপুরি সুস্থ নেপালি বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী মনীষা কৈরালা। ২৬ জুন মুম্বাই ফিরেছেন তিনি। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
মনীষার ম্যানেজার সুব্রত ঘোষ বলেন, “তিনি ভারতে ফিরেছেন এবং এখন পুরোপুরি সুস্থ।
তাকে আগের মতোই সুন্দর দেখাচ্ছে। ”
মুম্বাইয়ে নেমেই আন্ধেরিতে নিজের বাড়িতে গিয়েছেন মনীষা, জানালেন ঘোষ। সুব্রত আরও বলেন, “ডাক্তাররা যখন জানালেন তিনি পুরোপুরি সুস্থ, তখন মনীষা জানালেন এটি তার নতুন জন্ম। ”
‘বম্বে’, ‘১৯৪২ : এ লাভ স্টোরি’ এবং ‘দিল সে’র মতো সিনেমার মধ্য দিয়ে বলিউডে একটি আলাদা স্থান তৈরি করে নিয়েছিলেন মনীষা। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২-এর ২৮ নভেম্বর মুম্বাইয়ের জাসলক হাসপাতালে ভর্তি হন তিনি।
এরপরই উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান মনীষা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।