আমাদের কথা খুঁজে নিন

   

মনিষা কৈরালা ...

www.cameraman-blog.com/

মনিষা কৈরালার জন্ম নেপালের কাঠমন্ডুতে বিখ্যাত কৈরালা পরিবারে ১৯৭০ সালের ১৬ই আগষ্ট। মনিষার দাদা বিশেস্বর প্রসাদ কৈরালা ১৯৫০-১৯৬০ সালে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। তার আরো দুই দাদা (দাদার ভাই) ও নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তারা হলেন গিরিজা প্রসাদ কৈরালা এবং মাতৃকা প্রসাদ কৈরালা। মনিষা পড়াশোনা করেন নয়াদিল্লির আর্মি পাবলিক স্কুল এবং বানারসির বসন্তকন্যা মহাবিদ্যালয়ে।

এই সময় তিনি কার দাদীর সাথে বসবাস করতেন। তার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, কিন্তু মডেলিং এর সূত্র ধরে মনিষা পৌছে যান বলিউডে। তার প্রথম ছবি ছিল নেপালি Pheri Bhetaula (We shall meet again) যা ১৯৮৯ এর প্রথম দিকে মুক্তি পায়। তার অভিনীত প্রথম হিন্দি ছবি ছিল সূভাষ ঘাই এর সওদাগর, যা মুক্তি পায় ১৯৯১ সালে। এটা ছিল সেই বছরের সেরা হিট ছবি।

এরপরের দুই বছর মনিষা তেমন কোন সাফল্য পান নাই। ১৯৯৪ সালে বিনোদ চোপরার ১৯৪২: এ লাভ ষ্টোরি এবং ১৯৯৫ সালে মনিরত্নম এর বোম্বে তাকে ব্যাপব সাফল্য এনে দেয়। সাফল্যের ধারাবাহিকতায় ১৯৯৬ সালে অগ্নিসাক্ষীতে নানা পাটেকরের বিপরীতে তার অভিনয় প্রশংসিত হয়। সেই বছরের শেষের দিকে মুক্তি পায় তার আরেক হিট ছবি খামোসী। এর পরের বছর তিনি অভিনয় করেন থ্রিলার ধর্মী গুপ্ত ছবিতে।

১৯৯৮ সালে তিনি মনিরত্নম এর দিল সে ছবিতে অভিনয় করে ব্যাপক সূখ্যাতি অর্জন করেন। ২০০৩ থেকে মনীষা ধীরে ধীরে মূল ধারার চলচ্চিত্র থেকে সরে যেতে থাকেন। ২০০৮ সালে তুলসী দিয়ে তিনি আবার মূল ধারায় ফেরার চেষ্টা করেন, কিন্তু তার অভিনয় সমাদৃত হলেও ছবিটি তেমন সফল হয়নি। এবছরও তার বেশ কিছু ছবি মুক্তি প্রতীক্ষায় আছে। ১৯৪২: এ লাভ ষ্টোরি ছবির সেই বিখ্যাত গান ============================================= আজ আমার প্রিয় অভিনেত্রীদের অন্যতম মনিষা কৈরালার বিয়ে।

তাই উইকিপিডিয়া থেকে কিছু তথ্য আপনাদের সাথে শেষার করলাম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.