মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।
মিউজিক এক্সপ্রেস মোবাইল সেটগুলো কেমন লাগে আপনাদের?
মোবাইল ফোন ব্রান্ড নোকিয়ার একটি অন্যতম জনপ্রিয় সিরিজ এক্সপ্রেস মিউজিক। এই সিরিজের সেটগুলো এর মিডিয়া ফিচারগুলোতে জোর দেওয়ায় অধিকাংশ সঙ্গিতপ্রেমীরা এই সিরিজের সেটগুলো লুফে নেন।
বাংলাদেশেও এই সিরিজ ব্যাপক জনপ্রিয়, বিশেষ করে নোকিয়া ৫১৩০ এবং ৫৮০০ বাংলাদেশের মোবাইল মার্কেটে একটি ভালো স্থান পেতে সক্ষম হয়। আজকে দেখুন কিছু এক্সপ্রেস মিউজিক সেটের বর্ণনা।
১. নোকিয়া ৫১৩০
বার মডেল ফোন, এতে আছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। ৩২ ক্লাস এজ অথবা জিপিআরএস ইন্টারনেট সুবিধা। আরও আছে স্টেরিও এফএম রেডিও এবং বেশ কয়েকটি ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেব্যাকের সুবিধা।
এটি ২০০৯ সালের ফেব্রুয়ারীতে বাজারে আসে। এর ইন্টারনাল মেমরি ৩০এমবি, কেনার সময় ১জিবি মেমরিকার্ড বিনামুল্যে পাবেন, যা ১৬ জিবি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকছে। ৮৮গ্রাম ওজনের এই ফোনটিতে ২" ২৬৫কে রঙের ডিসপ্লে রয়েছে। একবার চার্জ দিয়ে নতুন অবস্থায় ৬ঘন্টা কথা বলতে পারবেন।
এর দাম বর্তমানে ৭,৪০০ টাকা।
২. নোকিয়া ৫৫৩০
বার মডেল টাচ স্ক্রিন ফোন, এতে আছে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩২ ক্লাস এজ অথবা জিপিআরএস ইন্টারনেট সুবিধা। আরও আছে স্টেরিও এফএম রেডিও এবং বেশ কয়েকটি ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেব্যাকের সুবিধা। এটি ২০০৯ সালের আগস্টে বাজারে আসে। এর ইন্টারনাল মেমরি ৭০এমবি, কেনার সময় ৪জিবি মেমরিকার্ড বিনামুল্যে পাবেন, যা ১৬ জিবি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকছে।
১০৭গ্রাম ওজনের এই ফোনটিতে ২.৯" টাচ ডিসপ্লে রয়েছে। একবার চার্জ দিয়ে নতুন অবস্থায় ৪.৯ঘন্টা কথা বলতে পারবেন।
এর দাম বর্তমানে ১৫,০০০ টাকা।
৩. নোকিয়া ৫৬১০
স্লাইডিং ফোন, এতে আছে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা। ১০ক্লাস এজ অথবা জিপিআরএস ইন্টারনেট সুবিধা।
আরও আছে স্টেরিও এফএম রেডিও এবং বেশ কয়েকটি ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেব্যাকের সুবিধা। এটি ২০০৭ সালের অক্টোবরে বাজারে আসে। এর ইন্টারনাল মেমরি ২০এমবি যা ৮জিবি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকছে। ১১১গ্রাম ওজনের এই ফোনটিতে ২.২" ডিসপ্লে রয়েছে। একবার চার্জ দিয়ে নতুন অবস্থায় ৬ঘন্টা কথা বলতে পারবেন।
এর দাম বর্তমানে ১৬,৯৫০ টাকা।
৪. নোকিয়া ৫৬৩০
বার মডেল ফোন, এতে আছে ৩.১৫মেগাপিক্সেল ক্যামেরা। ৩২ ক্লাস এজ অথবা জিপিআরএস ইন্টারনেট সুবিধা। আরও আছে স্টেরিও এফএম রেডিও এবং বেশ কয়েকটি ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেব্যাকের সুবিধা। এটি ২০০৯ সালের জুনে বাজারে আসে।
এর ইন্টারনাল মেমরি ৬০এমবি, যা ১৬ জিবি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকছে। ৮৩গ্রাম ওজনের এই ফোনটিতে ২.২" ১৬এম রঙের ডিসপ্লে রয়েছে। একবার চার্জ দিয়ে নতুন অবস্থায় ৭ঘন্টা কথা বলতে পারবেন।
এর দাম বর্তমানে ১৬,১৫০ টাকা
৫. নোকিয়া ৫৭৩০
সাইড স্লাইডিং টাচ স্ক্রিন ফোন, এতে আছে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩২ ক্লাস এজ অথবা জিপিআরএস ইন্টারনেট সুবিধা।
আরও আছে স্টেরিও এফএম রেডিও এবং বেশ কয়েকটি ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেব্যাকের সুবিধা। এটি ২০০৯ সালের জুনে বাজারে আসে। এর ইন্টারনাল মেমরি ৫০এমবি, যা ১৬ জিবি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকছে। ১৩৫গ্রাম ওজনের এই ফোনটিতে ২.৪" টাচ ডিসপ্লে রয়েছে। একবার চার্জ দিয়ে নতুন অবস্থায় ৫ঘন্টা কথা বলতে পারবেন।
এর দাম বর্তমানে ২৫,৫৯০ টাকা।
৬. নোকিয়া ৫৮৮০
বার মডেল টাচ স্ক্রিন ফোন, এতে আছে ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩২ ক্লাস এজ অথবা জিপিআরএস ইন্টারনেট সুবিধা। আরও আছে স্টেরিও এফএম রেডিও এবং বেশ কয়েকটি ফরম্যাটের অডিও ও ভিডিও প্লেব্যাকের সুবিধা। এটি ২০০৮ সালের নভেম্বরে বাজারে আসে।
এর ইন্টারনাল মেমরি ৮১এমবি, যা ১৬ জিবি পর্যন্ত বর্ধিত করার সুবিধা থাকছে। ১০৯গ্রাম ওজনের এই ফোনটিতে ২.৯" টাচ ডিসপ্লে রয়েছে। একবার চার্জ দিয়ে নতুন অবস্থায় ৯ঘন্টা কথা বলতে পারবেন।
এর দাম বর্তমানে ১৯,৬০০ টাকা।
***************
আপনাদেরও মোবাইল বিষয়ে কোনও পোস্ট শেয়ার করতে চাইলে যোগ দিন আমাদের সবার গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে।
এছাড়া নিয়মিত মোবাইলের খোঁজ খবর পেতে আমাদের সাথেই থাকুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।