স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই ।
আফ্রিকা মহাদেশের তাঞ্জানিয়ার Serengeti ন্যাশনাল পার্ক বন্যপ্রানীদের মুক্তভাবে বিচরণের একটি ক্ষেত্র । সারা বিশ্বে এই পার্কের বেশ সুনাম রয়েছে । তাঞ্জানিয়ার Serengeti ন্যাশনাল পার্কটি ১৯৫২ সালে প্রতিষ্টিত হয় । এই পার্কে পৃথিবী বিখ্যাত জিরাফ , সিংহ , চিতা , জেব্রা , হাতি ও নানান পাখি বিপুল সংখ্যায় অবাধভাবে বিচরণ করে ।
সাথে অন্যান্য প্রাণীগুলো তো আছেই । সাথে তো এই পার্কের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আছেই ।
Serengeti ন্যাশনাল পার্কটি ৫৭০০ স্কয়ার মাইল নিয়ে জুড়ে আছে । পুরো পার্কটির অপরূপ দৃশ্য গাড়ি দিয়ে ঘুরে উপভোগ করা যায় ।
পার্কটি তিনটি ক্ষেত্রে ভাগ করা হয়েছে ।
সবচেয়ে বিখ্যাত হল পার্কটির দক্ষিণের সমতল ভূমি নিয়ে ঘটিত "মাসাই"। এখানেই বন্যপ্রাণীদের বিচরণ সবচেয়ে বেশি । পার্কটির পশ্চিমাংশ Grumeti নামক নদী দ্বারা ঘেরা এবং এইদিকে বন-জঙ্গল এর পরিমাণ খুব বেশি । পার্কটির উত্তর দিক ''Lobo area'' নামে পরিচিত , যা কেনিয়ার মাসাই মারার সাথে সংযুক্ত হয়ে শেষ হয়েছে ।
এবার দেখে নেই Serengeti ন্যাশনাল পার্কের প্রাণী ও প্রাকৃতিক বৈচিত্রের আরো কিছু ছবিঃ
পোস্ট শেষ ।
ছবি ও তথ্য তাঞ্জানিয়ার ন্যাশনাল পার্ক এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহিত ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।