আমাদের কথা খুঁজে নিন

   

বৃশ্চিক ভীতির প্রোমোশন

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। বৃশ্চিক তুমি হারিয়ে যাও রাতের অদ্ভুত আঁধারে; মাটির কান্নার স্বরে। নীল পোশাকের দেশে, পানের সাথে চুন – জর্দা – সুপাড়ি খেয়ে; সবহারা সবশেষে, এলিয়েন ধর্ষণের লিপ্সা মনের মাঝে পুষে; বিলুপ্ত হয়ে মিশে গিয়ে মাটিতে। তেলাপোকার বিশ্রাম তেলাপোকা নিতেছে বুক সেলফের আড়ালে আঁধারে; বৃশ্চিক তুমি লিখে চলো মৃত্যু অবধি তোমার কবিতা, ঘুমের মাঝেও এমন শান্তি পাবেনা। তুমি তাকিয়ে দেখো হিমোগ্লোবিনহীন টিকটিকির অবিরাম কীট শিকার; তীক্ষ্ণ ব্জ্রপাতের এই কালো রাতে। ট্রাপিজিয়ামের নিয়মে এই জ্যামিতি নয়, জীবনের প্রসপেক্টাস খানা হাতেই রেখো; নচেৎ বৃশ্চিক ভীতির আরও হবে ক্ষয়, অবিরাম – অবিরাম হবে সে ক্ষয়। কোথায় তোমার আজ নীল বৈকালী শিকার ? ডাব গাছের ছায়ায় বসে ডাবের অমৃত রসে তৃষ্ণা মেটাও তুমি; তুমি বৃশ্চিক, সেথায় কি তোমার নীল বৈকালী শিকার ?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।