আমাদের কথা খুঁজে নিন

   

confused!!!!!!!!!!!!!!!

চেয়ে থাকি অপলক...... কৃ্ষ্ণ করলে লীলাখেলা - আমি করলে পাপ। কিছু বললে হাজী সাহেবের মুখটা খারাপ......... আমি এ পর্যন্ত কয়েকটি অফিসে চাকরি করেছি। প্রায় প্রতিটি অফিসে কলিগেরা খুব ভালো-মানে পরহেজগার। তাদের অধিকাংশই নামাজী। খুব ভালো লাগে - যখন দেখি নামাজের পরে তাদের মধ্যে একটা বিশাল প্রশান্তি,তুষ্টি - কারন তাদের জন্য অপেক্ষা করছে অনন্ত কালের জান্নাত।

গরিব হয়ে ও সুখে থাকার সুন্দর উদাহারন এটি। বেশিরভাগ সময়ই তারা আমাকে নামাজের জন্য ডাকে। কিন্তূ সমস্যা হচ্ছে - আমি আবার পথভ্রষ্ট। আমার প্রশ্ন হচ্ছে - আমাকে নামাজের জন্য ডাকলে সমস্যা না। কিন্ত আমি পথভ্রষ্ট(নাস্তিক) বললেই ......... আমি এখন শুধুই তাদের মজা দেখি।

তারা আমাকে দাওয়াত দেয় - ভাবছি আমি ও দাওয়াত দেয়া শুরু করব কিনা!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।