আমাদের কথা খুঁজে নিন

   

আমার অর্ধশততম পোস্ট এবং একটি গিফট...

একি আজব কারখানা........... ইহা আমার ৫০ তম পোস্ট। সময়ের অভাবে বিশাল কিছু লিখতে পারলাম না। আপনাদের জন্য সুন্দর একটা গান ডেডিকেট করলাম... আপনারা তো জানেন, বাংলাদেশের বিজ্ঞাপন নিয়ে আমার বেশ আগ্রহ আছে। সেই হিসেবে বিজ্ঞাপন নির্মাতা এজেন্সিগুলার খবর ও রাখি শখের বশে। আজকে তেমনি এক বিজ্ঞাপনী সংস্থার একটা ভিডিয় শেয়ার করবো আপনাদের সাথে।

আমি শিওর মুগ্ধ দৃষ্টিতে আপনারা দেখবেন। বাউল সম্রাট গায়ক শাহ আব্দুল করিমের "কেন পিরিতী বাড়াইলিরে বন্ধু" গানটার সাথে আপ্নারা নিশ্চই পরিচিত। আজকে একটু ভিন্ন আঙ্গিকে গানটি দেখুন। গানটি তার স্মৃতিতে চিত্রায়িত হয়েছে বাংলালিঙ্ক এর ব্যানারে। নিশ্চই অসাধারন লেগেছে।

চমৎকার আর্ট ডিরেকশন, সিনেমাটোগ্রাফি এবং অবশ্যই ভিজুয়াল এফেক্টের কাজ। গানটার পুরো ভিতরে ঢুকে গেছিলাম আমি। আসুন তাহলে দেখি অসাধারন এই কাজের পিছনে কারা কারা ছিলেন। "বাংলালিঙ্ক" বেশ কয়েকটি এডভার্টাইজিং "আপলবক্স" প্রোডাকশনের নির্মিত। তাছাড়া গ্রামীনের নাসার ছেলে, বাংলালিঙ্কের সাত বছর পুর্তি, কিউবির প্লে টূ ডিস্কোভার , এই এডগুলাও তাদের তৈরি।

তবে এই মিউজিক ভিডিয়টি ছাড়িয়ে গেছে আগের সবগুলো কাজ কে। "ক্যারট কমিউনিকেশন" হচ্ছে মূল এজেন্সী। ডিরেক্টর ধ্রুব হাসান এবং সিনেমাটোগ্রাফি সাদিক হাসান। আর্ট ডিরেকশন দিয়েছেন মেহেদী হাসান এবং ইশহাক। পোস্ট প্রোডাকশনের চমৎকার কাজটি করেছেন "পিক্সিয়ন"।

ক্রিয়েটিভ ডিরেক্টর ও ছিলেন ধ্রুবো হাসান। এরপরে নিশ্চই আমাদের দেশের ক্রিয়েটিভ ইয়ুথ নিয়ে কোন সন্দেহ থাকবেনা ? সবাইকে ধন্যবাদ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।