আমাদের কথা খুঁজে নিন

   

(অর্ধশততম) সংক্ষিপ্ত সংলাপ - ৫০ (একলা পথিক)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৪৯ (যুগল) (আপনাদের ভালবাসার পথ ধীরে ধীরে বিস্তৃত হলো, আর এ পথেই এগিয়ে চলছে এই সংক্ষিপ্ত সংলাপ। আজ এই ৫০ তম সংক্ষিপ্ত সংলাপের কৃতিত্ব আপনাদের, আর আপনাদের আশা পূরণের কাজটুকু করার পরিশ্রমটুকু শুধু আমার; এতটুকু প্রপ্তিতেই আমি সুখী) : ও পথিক... : বলো : উদ্দেশ্য কোথায়? : একলা চলায় উদ্দেশ্য থাকেনা : লক্ষ্যভ্রষ্ট? : না, লক্ষ্যহীন। : লক্ষ্য ছিলোনা কোন কালে? : এখনো আছে : তবে লক্ষ্য লয়েই লক্ষ্যহীন! : লক্ষ্য আছে তারে দিবো লক্ষ্যস্থির এর দায় : মিলে নাই তার দেখা? : তবে কি লক্ষ্যহীন বলি! : সুখেই আছো! : সুখে থাকবো, এ যে সুখীমানুষের পণ! : কেন মিলে নাই তারে? : আমিও পাইনি, সেও লয়নি চিনে! : যুগল পথে যুক্ত থাকে আশাহত'র দুঃখ : আশা তো করিনা! : কেন? : সুখীমানুষের আশা করা মানা : কখন থামবে পথচলা? : থামবেনা তো! : তবে? : হয়ত লক্ষ্যহীন নয়ত লক্ষ্য যুক্ত হবে। : তবু কি শেষ হয়না সব কিছু'র? : মরে গেলে?! : সেই ধরো.. : সুখীমানুষ মরেনা, তোমাদের হৃদয় পথে নিত্য তার আনাগোনা রবে। ২৩-১০-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।