জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... আখাউড়া স্থলবন্দর আজ থেকে পাঁচ দিন বন্ধ
এমনিতেই দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই নাজুক তার উপর আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার ডিগ্রি অর্জন করতে গিয়ে আখাউড়া স্থলবন্দর আজ থেকে পাঁচ দিন বন্ধ থাকবে। আমি বুঝিনা নিজের দেশের ক্ষতি করে কি লাভ হবে এই ডিগ্রি অর্জন করে.....
সামান্য একটি ডি-লিট ডিগ্রি অর্জনের লোভ বৃহত্তর স্বার্থে শেখ হাসিনা বিসর্জন দিতে পারলেন না।
সত্যি কি বিচিত্র আমাদের প্রধানমন্ত্রী.....একের পর এক জন্ম দিয়ে যাচ্ছেন বিতর্কের.......এই বিতর্কের শেষ কোথায়.....?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগরতলা সফরকে সামনে রেখে আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আর পরদিন শুক্রবার সরকারি ছুটি।
শেখ হাসিনার নিরাপত্তার কারণেই আগরতলা স্থলবন্দরের ব্যবসায়ীরা তাঁদের দিক থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
ফলে আখাউড়া স্থলবন্দর দিয়েও ওই সময় পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
শেখ হাসিনা ১১ জানুয়ারি দুই দিনের সফরে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় যাবেন।
আখাউড়া স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুণ্ডু প্রথম আলো অনলাইনকে বলেন, আজ সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক আছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, ত্রিপুরার ব্যবসায়ীরা বিষয়টি আগে থেকে অবহিত করায় বন্দরে রপ্তানিযোগ্য পণ্যবাহী কোনো ট্রাক আটকে নেই।
সূত্রঃ
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।