আমাদের কথা খুঁজে নিন

   

ঝিরিঝিরি বৃষ্টি আজকের সকালটাকে সতেজ করে দিল।

অনেক দিন পর আজ আবার বৃষ্টি নামলো। শীতের সকালে আরাম প্রিয় মানুষের ঘুমটাকে যেন ষোলকলায় পূর্ন করে দিয়ে গেল । জীবনের তাগিদে যদি পথে নামতে না হতো তা হলে আমি এখন আরাম করে ঘুমাতাম। এই বৃষ্টি কিছুটা হলেও পথ ঘাটের ময়লা দূর করবে। আবার রাস্তায় আবর্জনাও সৃষ্টি করবে। তবে যাই হোক এই বৃষ্টি কিন্তু আমার কাছে ভালই লেগেছে। কত দিন পর আমি আবার ঝিরিঝিরি বৃষ্টির কোমল সুর শুনতে পেলাম। ঘুমাতে না পারলেও এই সুর আমার মনকে সতেজ করেছে ঠিকই। আমি আজ সারাদিন বৃষ্টির গান গাইবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।