যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। রাতের জন্য একটা হলুদ চাদর কিনেছি ঠিকঠাক শীতের রাত; ঘুমায় তোমাদের শহর- গভীর ঘু্ম, দুঃখগুলো কোথায় যেন পালিয়ে গেছে হঠাৎ, অচেনা এক বাতাস দেখি- নিশ্চুপে বয়ে এসে, আমার হলুদ চাদরটা গেলো ছুঁয়ে আর, পাতাগুলো ঝরে গেলো, দীর্ঘশ্বাসের মতো। একটি পাতা বুকে তুলে নিয়ে আমি হেঁটেছি, হেঁটেছি তোমাদের শহর, শীতের রাত; ঘুমায় ওরা-শান্তির ঘুম, কেন যেন রাতের আকাশ তবু জেগে ছিলো, কেউ জানেনা শীতের রাত্রিটা শেষে ঝিরি ঝিরি বৃষ্টি নেমেছিলো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।