পড়তে ভালবাসি। তাই ব্লগ এ আসি। ইদানিং ব্লগে একটা জিনিস খুব খেয়াল করতেছি। অনেকেই মা-বাবার বিরুদ্ধে অভিযোগ করছেন। সন্তানের খারাপ হওয়ার পিছনে মা-বাবার বিভিন্ন ভূমিকাকে দায়ী করছেন।
১। মা-বাবা শুধু দায়িত্ব বলতে ছেলে মেয়ের লেখা পড়া করার খরচ যোগানো কেই বোঝেন ।
সন্তানের নৈতিকতা ,আচার-ব্যবহার ,চরিত্র গঠন ইত্যাদি বিষয়ে কোন খেয়াল নেই।
২। সন্তানকে সঠিক সময়ে বিয়ে করানোর ব্যাপারে অনেক মা-বাবার উদাসীনতার অভিযোগ আছে।
মানসিক ও শারীরিক পূর্ণতা প্রাপ্তির সাথেই সন্তানের বিয়ের ব্যবস্থার কথা অনেক মা-বাবাই চিন্তা করেন না।
৩। অনেকের ধারনা জেনারেশন গ্যাপ এর কারনে মা-বাবা সন্তানের সময়োপযোগী চাহিদা বুঝতে পারেন না। আবার অনেকের অভিযোগ ছেলে-মেয়ের অবৈধ সম্পর্কের (গার্লফ্রেন্ড -বয়ফ্রেন্ড এর ব্যাপারটিকেও অনেক মা-বাবা খুব সহজ ভাবে নেন।
৪।
যথেষ্ট প্রয়োজন ছাড়াও চাকরি-ব্যবসা ইত্যাদি বিভিন্ন কারনে মায়ের দিনের বেশির ভাগ সময় ঘরের বাইরে অবস্থান করাকেও অনেকে কারন মনে করেন।
৫। সামাজিক মূল্যবোধের অবক্ষয় মা-বাবার মাঝেও প্রবেশ করার ফলে তা সন্তানকেও প্রভাবিত করে।
৬। নারী স্বাধীনতার এই প্রহসনের জোয়ারে মা-বাবার পারস্পরিক অসহনশীল আচরন ও সন্তানকে খারাপ পথে পরিচালিত করে।
৭। সন্তানের চলাফেরা , সঙ্গ ,আচার-আচরন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মা-বাবার বেখেয়ালী ভূমিকা সন্তানকে ভবিষ্যতে আরও অবক্ষয় এর দিকে নিয়ে যায়। (আগে অনেকে বলতো – এই ছেলে/মেয়ে যে এই অশালিন পোষাকে বাইরে এসেছে ওর মা-বাবা দেখে নাই? ভাইরে,আজকাল বাপ-মা ও পোলাপানরে এমন জামা পড়াইয়া সাথে নিয়া বের হয়, তাকানোর মতো কোনো অবস্থা থাকে না,আর বিভিন্ন সুন্দরি প্রতিযোগিতার অংশগ্রহনকারিনীদের মা-বাপের কথা আর নাই বা বললাম। )
আমার এই কয়টাই মনে আসছে। আর হয়ত অনেক থাকতে পারে।
অনেকের আবার বিভিন্ন পয়েন্টের সাথে মতের অমিল হতে পারে। বিনা বাধায় জানান ,কারনসহ।
পরিশেষে, পরিবার, সন্তান আল্লাহতায়ালার অনেক বড় নেয়ামত। সামাজিক ব্যবস্থার মূল হল পরিবার। এই পারিবারিক ব্যবস্থার সঠিক পরিচালনার জন্য আল্লাহ তার রাসুল (সঃ) এর মাধ্যমে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।
এর থেকে যখনই আমরা সরে নিজেদের খুশি মতো চলতে চাইবো তখনই নানা সমস্যা আমাদের কে জড়িয়ে ধরবে। সমাজ ব্যবস্থার পচন শুরু হয় পারিবারিক ব্যবস্থার পচন থেকে। আমাদের সমাজই তার ভাল উদাহরন। আর পরিবার পরিচালনার সম্পূর্ণ দায়-দায়িত্ব মা-বাবার উপরই বর্তায়।
আমার ধারনা সন্তানের অন্যায় পথে পরিচালিত হওয়ার জন্য মা-বাবার ভূমিকা ৬০-৭০%।
আপনাদের মতামত জানান।
ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।